বেঙ্গালুরুর রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের পর গোটা দেশে আতঙ্ক ছড়ি েপড়ছে। এই ঘটনার পরই নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজধানী দিল্লীতে।
দিল্লির বিশেষ কয়েকটি জায়গাকে চিহ্নিত করে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। জনবহুল এলাকাতে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কোথাও সন্দেহজনক কিছু দেখতে পেলে অবিলম্বে স্থানীয় থানায় জানাতে বলা হয়েছে পুলিশের তরফ থেকে।ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে কুন্দালাহাল্লি এলাকার রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে কেঁপে উঠে। বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা গেলেও তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।


