Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে গেলে লাগবে না আদালতের অনুমতি’: কলকাতা হাইকোর্ট

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে গেলে লাগবে না আদালতের অনুমতি’ বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি আই পি মুখোপাধ্যায়।

বুধবার কলকাতা হাই কোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলাকারী আইনজীবী সুমন সিংয়ের অভিযোগ, হিংসার পিছনে শুভেন্দু প্ররোচনা দিয়েছেন। একাধিক রাজনৈতিক সভায় বিজেপি বিধায়কের মন্তব্য এবং কয়েকটি সাংবাদিক বৈঠকের ভিডিও ফুটেজ, নথি তুলে ধরেন মামলাকারী।

এই মামলাতেই বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের নির্দেশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করতে গেলে লাগবে না আদালতের অনুমতি। তবে অভিযোগ খতিয়ে দেখতে হবে। শুধুমাত্র বিরোধী দলনেতাকে হেনস্তা করার জন্য যেন এফআইআর না হয়, তাই সচেতনভাবে অভিযোগ খতিয়ে দেখতে হবে পুলিশকে। অভিযোগের সত্যতা থাকলে FIR করতে কোনও সমস্যা নেই। ওই অভিযোগ খতিয়ে দেখে পুলিশ রিপোর্ট তৈরী করে ডিজিকে পাঠাবে। সেই রিপোর্ট দেখে আদালতে জমা দিতে হবে ডিজিকে। যদি আদালত অনুমতি দেয় সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা যাবে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories