Friday, March 6, 2026
22.2 C
Kolkata

মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে অনলাইন প্রতারণা, সতর্কবার্তা জারি রাজ্য পুলিশের

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি ব্যবহার করে ভুয়ো সরকারি ঋণের বিজ্ঞাপন ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষকে সতর্ক করল রাজ্য পুলিশ। রবিবার ফেসবুক-সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে একটি সতর্কতামূলক বার্তা প্রকাশ করে পুলিশ জানিয়েছে, এই ধরনের বিজ্ঞাপন সম্পূর্ণ প্রতারণামূলক এবং এর সঙ্গে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রীর কোনও যোগ নেই।

পুলিশের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন ছড়াচ্ছে। সেখানে খুব সহজ শর্তে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, কোনও ক্রেডিট স্কোর লাগবে না বা যাচাই ছাড়াই টাকা পাওয়া যাবে। এই ধরনের প্রলোভনে পড়ে বহু মানুষ প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ। বিজ্ঞাপনে মুখ্যমন্ত্রীর ছবি থাকায় অনেকেই একে সরকারি প্রকল্প ভেবে বিশ্বাস করে ফেলছেন।

রাজ্য পুলিশ জানিয়েছে, এই ধরনের কোনও ঋণ প্রকল্প সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে এভাবে প্রচার চালানো আইনবিরোধী। প্রতারকেরা সাধারণত ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্ক পাঠাচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলেই ব্যবহারকারীকে ভুয়ো ওয়েবসাইট, জাল অ্যাপ বা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর পরিচয়পত্রের তথ্য, ব্যাঙ্কের বিবরণ বা ওটিপি চাওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ঋণ মঞ্জুরের অজুহাতে আগাম টাকা দাবি করা হচ্ছে। টাকা পাঠানোর পর যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে পুলিশ সাধারণ মানুষকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছে। অচেনা বা সন্দেহজনক বিজ্ঞাপনে বিশ্বাস না করতে বলা হয়েছে। কোনও অজানা লিঙ্কে ক্লিক করা বা অচেনা অ্যাপ ডাউনলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য বা ওটিপি কাউকে না জানাতে বিশেষভাবে বলা হয়েছে। ঋণের প্রয়োজনে শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান বা সরকারি ওয়েবসাইট ব্যবহারের কথা জানিয়েছে পুলিশ।

যদি কেউ ইতিমধ্যেই প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে দেরি না করে সাইবার অপরাধ হেল্পলাইন ১৯৩০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও সাইবার ক্রাইম ওয়েবসাইটে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। প্রতারণা সংক্রান্ত সমস্ত প্রমাণ সংরক্ষণ রাখার পরামর্শ দিয়েছে পুলিশ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories