Thursday, June 25, 2026
38.4 C
Kolkata

‘পথশ্রী অভিযান’-এ পানুড়িয়া পঞ্চায়েতের সস্তা থেকে কাশকুলি পর্যন্ত পিচ রাস্তার উদ্বোধন

এনবিটিভি ডেস্ক, সালানপুর:রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “পথশ্রী অভিযান” প্রকল্প এর মাধ্যমে বারাবনি ব্লকের অন্তর্গত পানুড়িয়া পঞ্চায়েতে আজ এই পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে নতুন রাস্তার কাজের উদ্বোধন করলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরি । সোমবার বারাবনি পঞ্চায়েতের পানুড়িয়া পঞ্চায়েতের সস্তা মোড় থেকে কাশকুলি গ্রাম পর্যন্ত জেলাপরিষদের বাংলা গ্রামীন সড়ক যোজনার নিজ ফান্ড থেকে ৪৮ লাখ টাকা ব্যায় করে একটি পিচ রাস্তার কাজ শুরু হল। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি জানান মাননীয়া মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পে ডাব্লুবিএসআরডিএ নিজস্ব ফান্ড থেকে প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যায় করে একটি পিচ রাস্তার শুভ সূচনা করা হলো। তিনি জানান যে মাননীয়া মুখ্যমন্ত্রীর পথশ্রী অভিযান এর নতুন প্রকল্পে রাজ্য জুড়ে ১২ হাজার কিমি রাস্তার নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হলো। আর এই প্রকল্পে বারাবনি ব্লকে মোট ৩৫ টি রাস্তার কাজের সূচনা হলো। আজ থেকে পনের দিন অর্থাৎ ১৫ অক্টোবর, পর্যন্ত ‘পথশ্রী অভিযান’ চলবে। তাছাড়া রাস্তার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পানুড়িয়া পঞ্চায়েতের প্রধান রাজেশ হাসদা উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, আশীষ মন্ডল, ইন্দ্রজিৎ সিং সমাজসেবী সহ আরো অনেকে।

Hot this week

টাকিতে অবৈধ হোটেল-দোকান ভাঙার নোটিশ! ইছামতি নদীর সৌন্দর্য ফেরাতে তৎপর পৌরসভা

উত্তর ২৪ পরগনার টাকি পৌরসভা ইছামতি নদীর সুন্দর তীরকে...

উত্তরবঙ্গে বন্যা ও হড়পা বানের ভয়! অতি ভারী বৃষ্টিতে লাল সতর্কতা জারি

উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি ও বজ্রপাত চলছে। ভুটানের পাহাড়...

রেলের জমি খালি করতে বুলডোজার! টিকিয়াপাড়ায় গৃহহীন শতাধিক পরিবার

টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারের কাঠপোল বস্তিতে বড় উচ্ছেদ...

গাজার শিশুদের নিশানা করেই হামলা?ইজরায়েলের বিরুদ্ধে গুরুতর রিপোর্ট প্রকাশ রাষ্ট্রসংঘের

গাজায় চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি শিশুদের উপর হামলা নিয়ে...

Topics

৩ কেজি সোনার রহস্য! তৃণমূল নেত্রী টিনা স্বামীসহ বেপাত্তা

নদিয়ায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেত্রী ও জেলা পরিষদ সদস্য টিনা...

Related Articles

Popular Categories