Thursday, June 25, 2026
38.4 C
Kolkata

চালু হল দূর্গাপূজার অফিসিয়াল অ্যাপ, অনলাইনেই পাওয়া যাবে সমস্ত পারমিশন

এনবিটিভি ডেস্ক: দুর্গাপুজোর অফিসিয়াল অ্যাপ চালু হল সোমবার ।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কমিশনার সুখেস জৈন সোমবার এক সাংবাদিক বৈঠক করে এটির উদদ্ধধন করেন । এর ফলে আসানসোল দুর্গাপুর কমিশনারেট এলাকার পুজো কমিটি গুলো অন লাইনে আবেদন করতে পারবেন পুজো পারমিশনের জন্য । দমকল, বিদ্যুৎ সংযোগ, পুলিশ পারমিশান সমস্ত কিছু এক জায়গায়ই অন লাইনে আবেদন করে সমস্ত পারমিশন পেয়ে যাবে পুজো কমিটি গুলো। এমনটা জানালেন কমিশনার সুখেস জৈন । এছাড়া কমিশনারেট এলাকার সমস্ত থানা এলাকায় পুজোর সময় ট্রাফিক জ্যাম এড়াতে ট্রাফিক পুলিশের ব্যাবস্থা, পুলিশি ব্যবস্থার উপরে বিশেষ জোর দেওয়া হবে । সাথে মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে একটি অ্যাপ আগেই চালু করা হয়েছে কমিশনারেট এলাকায় । তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবারে পুজো কমিটি গুলোকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্যান্ডেলে আগতদের মধ্যে যাদের মাক্স থাকবে না ,তাদের পুলিশ মাক্সের ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে ।সার্বিকভাবে পুজোতে সাধারন মানুষের সুবিধার্থে সমস্ত ব্যবস্থা নিয়ে তৈরি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।

Hot this week

টাকিতে অবৈধ হোটেল-দোকান ভাঙার নোটিশ! ইছামতি নদীর সৌন্দর্য ফেরাতে তৎপর পৌরসভা

উত্তর ২৪ পরগনার টাকি পৌরসভা ইছামতি নদীর সুন্দর তীরকে...

উত্তরবঙ্গে বন্যা ও হড়পা বানের ভয়! অতি ভারী বৃষ্টিতে লাল সতর্কতা জারি

উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি ও বজ্রপাত চলছে। ভুটানের পাহাড়...

রেলের জমি খালি করতে বুলডোজার! টিকিয়াপাড়ায় গৃহহীন শতাধিক পরিবার

টিকিয়াপাড়া স্টেশনের কাছে রেললাইনের ধারের কাঠপোল বস্তিতে বড় উচ্ছেদ...

গাজার শিশুদের নিশানা করেই হামলা?ইজরায়েলের বিরুদ্ধে গুরুতর রিপোর্ট প্রকাশ রাষ্ট্রসংঘের

গাজায় চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি শিশুদের উপর হামলা নিয়ে...

Topics

৩ কেজি সোনার রহস্য! তৃণমূল নেত্রী টিনা স্বামীসহ বেপাত্তা

নদিয়ায় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেত্রী ও জেলা পরিষদ সদস্য টিনা...

Related Articles

Popular Categories