Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

কৃষি আইন বাতিলের দাবী ও এনআরসির ভয়াবহতা জনসমক্ষে তুলে ধরতে পপুলার ফ্রন্টের সভা বীরভূমে

ইমাম সাফিঃ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে ভারতের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যায় ।সামাজিক কর্মকান্ডের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠির অধিকার আদায়ে সোচ্চার হতে দেখা যায়। ফ্যাসিবাদ ও বিজেপির বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে সর্বদা পথে নামতে দেখা যায় ।এনআরসি বিরোধী আন্দোলনে গোটা দেশ জুড়ে বিশেষ ভূমিকা রাখে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। বিভিন্ন সময় পপুলার ফ্রন্টের বিরুদ্ধে দেশ বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। কিছুদিন আগে কলকাতা সহ দেশের বিভিন্ন অফিসে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি অফিসাররা। বরাবরই দিল্লির কৃষি আন্দোলনকে সমর্থন জানিয়েছে পপুলার ফ্রন্ট ।
বিজেপি সরকারের কৃষি আইন বাতিল ও এনআরসির ভয়াবহতা জনসমক্ষে তুলে ধরতে রবিবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে বীরভূম জেলার রামপুরহাটের লক্ষী অনুষ্ঠান ভবনে একটি সেমিনারের আয়োজন করা হয় ।উক্ত সভায় এলাকার বিশিষ্ঠজনের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর মিনারুল সেখ, উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের রাজ্য সভাপতি মৌলানা আব্দুত তাওয়াব সহ বীরভূম জেলা নেতৃত্ব ।
এইদিনের সভা থেকে এনআরসি, কৃষি আইন সহ বিজেপির ফ্যাসিবাদী কার্যকলাপের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয়। অন্যদিকে পপুলার ফ্রন্টের বিরুদ্ধে যেভাবে ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র করছে তার নিন্দা জানান ও পপুলার ফ্রন্টের নীতি আদর্শ তুলে ধরেন ।সকলকে পপুলার ফ্রন্টের সঙ্গে থাকার আহব্বান জানান।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories