Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরের পাওয়া গেল আফ্রিকা

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরের সন্ধান পাওয়া গিয়েছে আফ্রিকায়। আফ্রিকার বতসোয়ানায় এই বৃহত্তম হীরের সন্ধান পাওয়া। আফ্রিকার খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠান দেবসোয়ানা বৃহত্তম হিরে পাওয়ার এই তথ্যটি নিশ্চিত করেছে।

এ বিষয়ে দেবসোয়ানা কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের খনি থেকে প্রায় ১০৯৮ ক্যারেটের একটি হীরে উত্তোলন করা হয়েছে, যেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরে। তবে গত ১ জুন ওই হীরের সন্ধান পাওয়া গেলেও বুধবার সেটিকে সবার প্রকাশ্যে আনা হয়।

বৃহত্তম এই হীরার প্রসঙ্গে দেবসোয়ানার পরিচালক লিনিত্তে আর্মস্ট্রং বলেন, “এখন পর্যন্ত বিশ্বে সন্ধান পাওয়া হীরে গুলোর মধ্যে এটিকে তৃতীয় বৃহত্তম হিসেবে বিবেচনা করা হবে। এই হীরেটি দুর্লভ ও অসাধারণ। লড়াই করে যাওয়া বতসোয়ানা জাতির জন্য এই হীরেটি বড় পরিবর্তন আনবে।” একইসঙ্গে বতসোয়ানায় পাওয়া এই হীরেটি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

যদিও এখনও পর্যন্ত এই হীরেটির কোনও নাম দেওয়া হয়নি। তবে জানা গিয়েছেন, এটি লম্বায় ৭৩ মিলিমিটার এবং প্রস্থে ৫২ মিলিমিটার। এই হীরেটি ২৭ মিলিমিটার পুরু। হীরের মানের ওপর ভিত্তি করে দেবসোয়ানার ইতিহাসে প্রতিষ্ঠানটির কোনও খনি থেকে সন্ধান পাওয়া সবচেয়ে বড় হীরা এটি।

উল্লেখ্য, এর আগে সবচেয়ে বড় হীরের সন্ধান মেলে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায়। একটি খনি থেকে ‘কুল্লিনান’ নামে বিশ্বের সবচেয়ে বড় হীরে উত্তোলন করা হয়। ওই হীরেটি ছিল তিন হাজার ১০৬ ক্যারেটের। এরপর দ্বিতীয় বৃহত্তম হীরের সন্ধান পাওয়া যায় ২০১৫ সালে বতসোয়ানার উত্তর-পূর্বাঞ্চলীয় কারোয়ে থেকে। সেসময় এক হাজার ১০৯ ক্যারেটের একটি বড় হীরের সন্ধান মেলে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories