Thursday, October 29, 2026
27 C
Kolkata

পুলিশ দিবসে রাজ্যে বড়সড় সাফল্য বারাসাত জেলা পুলিশের

এনবিটিভি ডেস্ক, ১লা সেপ্টেম্বর:বারাসাত জেলা পুলিশ আজ পাঁচটি আগ্নেয়াস্ত্র ,একাধিক বাইক ও মোবাইল উদ্ধার করে আটজন দুষ্কৃতী সহ।বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, বিগত কয়েক মাস ধরেই তাদের কাছে খবর আসছে এলাকায় তোলাবাজি চলছে, বাইক- মোবাইল চুরি হচ্ছে। তারপর দীর্ঘ একসপ্তাহের অভিযান চালালেন তিনি। তারপরই বেশ কিছু দলের সন্ধান পাওয়া গেল। স্থানীয় পুলিশের তৎপরতায় এই সাফল্য বলে তিনি দাবি করেন।

বারাসাতের দত্তপুকুর থানা এলাকা থেকে পুলিশ আটজন দুষ্কৃতীকে গ্রেফতার করেন। এই আটজনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা তোলাবাজি করত মাঝে মাঝেই। পুলিশ তাদের থেকে ২টি সেমি অটোমেটিক মেশিন সহ মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র ও সতেরো রাউন্ড গোলা বারুদ উদ্ধার করেছেন।

দেগঙ্গা থানা এলাকার পুলিশ ১৩টি বাইক সহ ৫ বাইক পাচারকারীকে গ্রেফতার করেছেন । অপরাধীরা দোষ স্বীকার করে নিয়েছে।

পুলিশ সুপার জানান তারা বেশ কিছু দলের সন্ধান পেয়েছেন যারা মোবাইল চুরি করেছে , বাইক চুরি করছে। আগামীদিনে তিনি জানান প্রায় ১৫০বাইক ও বেশ কিছু মোবাইল উদ্ধার করবেন। পুলিশ দিবসে এই সাফল্য বারাসাত কে গর্বিত করেছে।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories