Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ফুটবল মাঠে ঢুকে ব্রাজিলের ফুটবলারকে গুলি করল পুলিশ!

নিউজ ডেস্ক : ফুটবল মাঠে সাধারণত একে অপরকে শক্তি, সক্ষমতা এবং ক্রীড়া দক্ষতায় একে অপরকে হারিয়ে এগিয়ে যেতে লড়াই করে ২২ জন। কিন্তু এখানে মাঝে মাঝে বিভিন্ন কারণে ঘটে যায় অনভিপ্রেত ঘটনা। খেলোয়াড় দের মাঝে মারামারি বা দর্শকদের সঙ্গেও কখনো ঘটেছে সংঘর্ষ। মাঠে খেলোয়াড়দের উপর পুলিশের লাটিপেটা বিশ্বে কম হয়নি। তবে এবার নতুন ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিলো ব্রাজিলের পুলিশ। ব্রাজিলের এক ফুটবলারকে গুলি করেছে তারা।

গ্রাসো-মাতো রাজ্যের সাউথ-মাতো গ্রোসেনসে চ্যাম্পিয়নশিপে ম্যাচ চলছিল অ্যাকুডাউয়েনেসা ও অ্যাগুয়ে নাগ্রা দলের মধ্যে। তখন রেফারির একটি সিদ্ধান্তে প্রতিবাদ করতে থাকেন অ্যাগুয়ে নাগ্রার ফুটবলার ড্যানিয়েল। তখনই উত্তেজনার সৃষ্টি। এরপর ব্রাজিলের মিলিটারি পুলিশ মাঠে ঢুকে গুলি করে দৌড়ে পালাতে থাকা অ্যাগুয়ে নাগ্রার ফুটবলার রাফায়েল জ্যাভিয়েরকে। যদিও তিনি আহত হননি।

এ ঘটনায় পুলিশ দাবি করেছে তারা পরিস্থিতি অনুকূলে রাখতেই তাদের গুলি চালিয়েছে। ঘটনার পর ক্লাবটির সমর্থকরা পুলিশ কার্যালয়ে গিয়ে এর ব্যাখা চায়।

ফুটবলারদের ওপর পুলিশের গুলি করার এ ঘটনা ব্রাজিলে প্রথম হলেও আর্জেন্টিনায় ২০০৫ সালে একবার ঘটেছিল। স্যান মার্টিন ডি মেনডোজা ও গডই ক্রুজের খেলায় পুলিশের রাবার বুলেট গিয়ে লাগে স্যান মার্টিনের ফুটবলার কার্লোস আজকুরার বুকে। গুরুতর আহত এ ফুটবলারকে দ্রুতই হাসপাতালে ভর্তি করানো হয়। সুস্থ হয়ে তার মাঠে ফিরতে লেগে যায় ছয় বছর। তবে এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories