Friday, March 6, 2026
26.7 C
Kolkata

রাহুলের শতরান, প্রথম দিনের শেষে ভালো জায়গায় ভারত

লন্ডন: একদিকে মেঘলা আকাশ আর অন্যদিকে টসে বিরাট কোহলীর হার। ভারতকে ব্যাট করতে পাঠানো জো রুট নিজেও হয়ত ভাবতে পারেননি লর্ডসে প্রথম দিনের শেষে তিন উইকেটে ২৭৬ রান করে ফেলবে ভারত। শতরান করেন কেএল রাহুল। তিনি অপরাজিত ১২৭ রানে। শুরুটা দেখেশুনে করেছিলেন রোহিত শর্মা ও রাহুল। মাঝেমধ্যে রোহিত হাত খুললেও নিজেকে সংযত রেখেছিলেন রাহুল।

৮৩ রান করে জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যখন সাজঘরে ফিরছেন রোহিত, তখন ভারতের রান ১২৬। ১৯৫২ সালের পর লর্ডসে এই প্রথম কোনও ভারতীয় ওপেনিং জুটি ১০০ রান তুলল। তবে রোহিত ফেরার কিছুক্ষণের মধ্যে চা পানের বিরতির আগেই অ্যান্ডারসনের বলেই আউট হন চেতেশ্বর পূজারা। ফের ব্যর্থ হলেন তিনি। ২৩ বলে ৯ রান করে স্লিপে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন পূজারা।

রোহিত-পূজারা ফেরার পর দলের ইনিংস এগিয়ে নিয়ে যান রাহুল ও বিরাট। ১১৭ রানের জুটি গড়েন তাঁরা। ৮০ ওভারের পর দ্বিতীয় নতুন বল নেওয়া হয়। অলি রবিনসনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন বিরাট। ১০৩ বলে ৪২ রান করে ফিরতে হয় ভারত অধিনায়ককে।

ইংল্যান্ডের সফল বোলার অ্যান্ডারসন। ২০ ওভার বল করে ৫২ রান দিয়ে দু’উইকেট পেয়েছেন তিনি। ভাল বল করে ২৩ ওভারে ৪৭ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন রবিনসন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories