Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ধর্ষকদের শুধু মুক্তি নয়, মালা পরানো হয়েছে!

~ঝুমুর রায়

ভারত এখনও হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়নি, তাতেই আমরা নারীদের প্রতি যে অবিচার দেখতে পাচ্ছি ভাষায় প্রকাশ অসম্ভব। আর যখন হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে,মনুসংহিতা সংবিধান হবে- তখনকার পরিস্থিতি হবে কতটা ভয়াবহ ও জঘন্য তা আজ ভেবে শিউরে উঠি।

আপনি একবার বিলকিসের সাথে ঘটে যাওয়া ঘটনাটা কল্পনা করুন,ভাবুন আপনার সাথেই এসব ঘটেছিলো।বিলকিসের পেটে তখন পাঁচ মাসের বাচ্চা। সেই অবস্থায় তাকে পালাক্রমে গণধর্ষণ করা হয়।তাও আবার ১১ জন মিলে,একজন বা দুজন নয়! বিলকিসের পরিবারের সদস্যদের মধ্যে যে বাঁধা দিতে গিয়েছে, তাকেই হত্যা করা হয়েছে।বিলকিসকে রক্ষা করার জন্য তার পরিবারের সাত জনকে খুন হতে হয়,তবুও রক্ষা করা যায়নি বিলকিসকে।

চার মাসের অন্তঃসত্ত্বা একজন নারী যখন ১১ জন পুরুষের লালসার শিকার হন,তখন একমাত্র সেই নারীই জানে ঐ যন্ত্রণা কত তীব্র! বিলকিসকে জোরপূর্বক ধর্ষণ করা হল,তাকে রক্তাক্ত করা হলো,তার পরিবারের সাত জনকে হত্যা করা হলো,আসামী ধরা পরলো।তারপর?  তারপর কি হলো? ১১ জন আসামীকে যাবজ্জীবন সাজা দেয়া হলো।আবার তাদের স্বাধীনতা দিবসে মুক্তি দেয়া হলো।

অর্থাৎ ভারতীয় নারীদেরকে জোরপূর্বক ধর্ষণ করবে,আর ধর্ষকদের আদালত কর্তৃক একটু বকাঝকা করে ছেড়ে দেবে,ক্ষমা করে দেবে- বাহঃ চমৎকার দেশের আইন আর চমৎকার দেশের নিয়ম।ধর্ষকেরা ক্ষমা পেয়ে আবারও ধর্ষণ কাজে লিপ্ত হবে,আবারও আদালত তাদের ক্ষমা করে দেবে!

তাহলে নারী, কোথায় তোমার স্বাধীনতা?  কোথায় আমার স্বাধীনতা?  আমিও ১৫ ই আগস্ট থেকে আতঙ্কে চলাফেরা করছি।কারণ আমাকেও নরপশু গুলি ধর্ষণ করতে পারে।কারণ ধর্ষকেরা তো জেনে গিয়েছে যে,ধর্ষণ করেও,হত্যা করেও ক্ষমা পাওয়া যায়!

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories