Wednesday, November 25, 2026
25 C
Kolkata

বিষক্রিয়ায় অসুস্থ রেখা পাত্রকে ঘিরে রহস্য, ষড়যন্ত্রের আশঙ্কা বিধায়কের দিদি ও শশুরের!

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কীভাবে বিষাক্ত রাসায়নিক ঢুকল, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। তাঁর অসুস্থতার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। এবার এই ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করলেন রেখার দিদি রেবা নস্কর। অন্যদিকে, বিধায়কের শ্বশুর ও শাশুড়ির অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁদের দাবি, বিধায়ক হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করে দিয়েছেন রেখা।

মঙ্গলবার রেবা নস্কর বলেন, তাঁর বোনের অসুস্থতার পিছনে কোনও পরিকল্পিত চক্রান্ত থাকতে পারে। ঘটনার সঠিক কারণ জানতে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। তবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি তিনি। রেবার কথায়, রেখা বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। তাঁর কোনও বক্তব্যে কেউ ক্ষুব্ধ হয়ে এমন ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি তিনি জানান, বাড়িতে ঘাস মারার কীটনাশক রাখা ছিল বলে তাঁর জানা নেই।

অন্যদিকে, সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র অভিযোগ করেন, ভোটে প্রার্থী হওয়ার পর থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়েছেন রেখা। তাঁর দাবি, আন্দোলনের সময় পরিবারের সদস্যরা রেখার পাশে থাকলেও বিধায়ক হওয়ার পর তাঁদের আর খোঁজ নেন না। এমনকী, তাঁর ছেলে সন্দীপ পাত্রকেও রেখার বোন ও ভগ্নিপতির মাধ্যমে মারধর করানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। রেখার শাশুড়ি অনুপমা পাত্রও একই অভিযোগ তুলে জানান, দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না পুত্রবধূ।

এদিকে কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রেখার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। মঙ্গলবার তিনি ধীরে ধীরে কথা বলেছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর সিটিস্ক্যানও করা হয়েছে। তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। দলের তরফে তাঁর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সন্দেশখালিতে শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনের সময় প্রতিবাদী মুখ হিসেবে পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। প্রথমে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে পরাজিত হলেও পরে হিঙ্গলগঞ্জের বিধায়ক হন তিনি। লেবুখালির একটি ভাড়া বাড়িতে থাকতেন রেখা।

গত শনিবার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শরীরে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার কিংবা ঘাস মারার কীটনাশক প্রবেশ করেছিল কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে বিষক্রিয়ার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সব মিলিয়ে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি পারিবারিক অভিযোগও এই ঘটনাকে ঘিরে রহস্য আরও বাড়িয়েছে।

Hot this week

৬ বছর জেলবন্দি উমর খালিদ ও শারজিল ইমাম, অন্তর্বর্তী জামিনে আপাতত ‘না’ সুপ্রিম কোর্টের, চাইল পুলিশের জবাব

দীর্ঘ ছ’বছর ধরে জেলবন্দি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুই...

দিল্লির ক্যাফেতে সহকর্মীদের বিরুদ্ধে ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ, দুই মহিলা-সহ গ্রেফতার ৩

দিল্লিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। একের...

শেষনাগ হ্রদের পাশে বুলডোজার দিয়ে পাহাড় কাটার কাজ, অমরনাথ যাত্রাপথের উন্নয়ন ঘিরে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

হিমালয়ের বুকে অবস্থিত পবিত্র শেষনাগ হ্রদের আশপাশে রাস্তা তৈরির...

Topics

বদ্রীনাথ মন্দিরে দান-দক্ষিণা গণনায় অনিয়মের অভিযোগ, রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা SIT-এর

উত্তরাখণ্ডের বিখ্যাত বদ্রীনাথ মন্দিরে ভক্তদের দেওয়া দান-দক্ষিণার হিসাব রাখা...

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

Related Articles

Popular Categories