Friday, October 30, 2026
26 C
Kolkata

জাটিঙ্গা নদী থেকে উদ্ধার জিপির সদস্য মোহন বাউরির মৃতদেহ

এনবিটিভি, জামিল হোসেন, ২৬ জুলাই, আসাম: জাটিঙ্গা নদীর জলে ডুবে মৃত্যু হলো কাছাড় জেলার চন্দ্রনাথপুর জিপির ১০নং গ্ৰুপ সদস্য মোহন বাউরির। অবশেষে এসডিআরএফ বাহিনীর প্রচেষ্টায় নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হলো। উল্লেখ্য,গত বুধবার বিকেলে জাটিঙ্গা নদী পার হতে গিয়ে জলে ডুবে যান মোহন বাউরি। খবর পেয়ে বৃহস্পতিবার ছুটে আসে এনডিআরএফ ও এসডিআরএফ বাহিনী।পুরো দিন নদীতে তল্লাশি চালিয়ে মৃতদেহের সন্ধান মেলেনি।পরে শুক্রবার আবার তল্লাশি চালিয়ে  বেলা দুটা নাগাদ উদ্ধার করতে সক্ষম হয় মৃতদেহ ।খবর পেয়ে ছুটে আসেন বড়খলার বিধায়ক কিশোর নাথ ও ডঃ রুমি নাথ। মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সমজে দেওয়া হয় পুলিশের হাতে। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক কিশোর নাথ ও ডঃ রুমি নাথ।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories