Wednesday, September 23, 2026
25 C
Kolkata

RSS কেন আয়কর দেবে না, কেন রেজিস্ট্রেশন করাবে না? প্রশ্ন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়ঙ্ক খড়গে

কর্ণাটকে রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘ (RSS)-এর আইনি ভিত্তি এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করল সে রাজ্যের সরকার। আরএসএস প্রধান মোহন ভাগবতকে পাঠানো একটি কড়া চিঠিতে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খড়গে সংগঠনের রেজিস্ট্রেশন, আয়ের উৎস এবং আয়কর সংক্রান্ত বিস্তারিত তথ্য তলব করেছেন। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই সংগঠনের বিরুদ্ধে এমন প্রশাসনিক তৎপরতায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর যুক্তি অনুযায়ী, কর্ণাটকে সঙ্ঘের প্রায় ৬০ হাজার শাখা রয়েছে। প্রিয়াঙ্ক খড়গে চিঠিতে উল্লেখ করেছেন যে সংসদীয় গণতন্ত্রে কোনো সংস্থাই জবাবদিহির বাইরে থাকতে পারে না। তিনি প্রশ্ন তুলেছেন, মন্দির বা অন্যান্য ট্রাস্টকে যদি বাধ্যতামূলকভাবে নাম নথিভুক্ত করতে হয়, তবে আরএসএস কেন সেই নিয়মের আওতাভুক্ত হবে না? সঙ্ঘের বিশাল ব্যাপ্তির কথা মাথায় রেখে তাদের অর্থনৈতিক তহবিল এবং আইনি মর্যাদা জনসাধারণের সামনে আসা উচিত বলে তিনি দাবি করেছেন।

এই চিঠির পরিপ্রেক্ষিতে মোহন ভাগবত সঙ্ঘের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন যে আরএসএস কোনো গোপন সংস্থা নয় এবং তারা প্রকাশ্যেই কাজ করে। রেজিস্ট্রেশন প্রসঙ্গে তাঁর পাল্টা দাবি, হিন্দু ধর্মের মতো অনেক বিষয়েরই কোনো আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন নেই। ভাগবতের মতে, সাধারণত যাদের সরকারি অনুদানের প্রয়োজন হয়, তারাই রেজিস্ট্রেশনের পথ বেছে নেয়। বর্তমান এই বিতর্ককে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন সঙ্ঘ প্রধান।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories