Wednesday, September 23, 2026
29 C
Kolkata

শিক্ষক নিয়োগে ২০২৫-এর বিধিই মানা হবে, দুর্নীতি আটকাতে কড়া নির্দেশ এসএসসির

এসএসসি-র ২০১৬ সালের নিয়োগে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করে নতুন করে নিয়োগের নির্দেশ দেয়। এরপর ২০২৫ সালে নতুন নিয়ম তৈরি করে কমিশন। তবে কয়েকজন আবেদনকারী আদালতে দাবি করেন, ২০১৬ সালের শূন্যপদে নিয়োগ হলে তা পুরনো নিয়ম মেনেই হওয়া উচিত, নতুন বিধি অনুযায়ী নয়।

শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে শুনানির সময় কমিশন জানায়, নতুন নিয়োগ প্রক্রিয়া ২০২৫ সালের নিয়ম মেনেই হবে। রাজ্যের আইনজীবীও আদালতে জানান, নিয়োগে কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না।

কমিশনের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিই মানবে সরকার।

ওবিসি সংরক্ষণ নিয়েও এইদিন আলোচনা হয়। আগে ১৭ শতাংশ আসন সংরক্ষিত থাকলেও নতুন নিয়মে তা কমিয়ে ৭ শতাংশ করা হয়েছে। হাই কোর্ট জানায়, এই বিষয়ে রাজ্য সরকার ও এসএসসিকে একসঙ্গে বসে স্পষ্ট নীতি ঠিক করতে হবে, যাতে ভবিষ্যতে নতুন করে আইনি জটিলতা তৈরি না হয়। মামলার পরবর্তী শুনানি হবে ২১ আগস্ট।

নতুন বিধি নিয়ে ইতিমধ্যেই বয়সে ছাড়, শূন্যপদের সংখ্যা এবং নম্বর বণ্টন নিয়ে একাধিক আপত্তি জমা পড়েছে। সেই বিষয়গুলি বিবেচনা করেই এগোতে হবে বলে জানায় আদালত।

Hot this week

LIC-এর ২,৬৮৪ কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, অনিল আম্বানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর বিনিয়োগ ঘিরে আর্থিক...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Topics

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories