Monday, July 6, 2026
28.6 C
Kolkata

‘ইরানের কাছে শুধু পরমাণু নয়, থার্মোনিউক্লিয়ার অস্ত্রও রয়েছে’ – নাম না করে আমেরিকাকে সতর্ক করল রাশিয়া?

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের শেষ বিদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ এক আলোড়ন তোলা মন্তব্য করেন। তাঁর দাবি, ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকলেও তাদের কাছে এমন এক শক্তি রয়েছে, যা থার্মোনিউক্লিয়ার বোমার মতোই প্রভাব ফেলতে পারে। তাঁর মতে, সেই শক্তির নাম হরমুজ প্রণালী।

তেহরান থেকে দেওয়া বক্তব্যে মেদভেদেভ বলেন, যুদ্ধের সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে ইরান গোটা বিশ্বকে নিজের কৌশলগত ক্ষমতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথ কীভাবে ব্যবহার হবে, তা নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে বলেও জানান তিনি।

রুশ নেতার কথায়, হরমুজ প্রণালীর উপর ইরানের প্রভাব দেশটিকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছে, যা অনেক ক্ষেত্রেই পরমাণু অস্ত্রের সমান গুরুত্ব বহন করে। তাঁর মতে, এই জলপথই ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি এবং প্রয়োজন হলে তা আন্তর্জাতিক সংঘাতে বড় ভূমিকা নিতে পারে।

উল্লেখ্য, আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বিশ্বের প্রায় এক-চতুর্থাংশ জ্বালানি এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে সরবরাহে বড় ধাক্কা লাগে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। এই পরিস্থিতিতে আমেরিকাসহ বহু দেশ সংঘাত কমিয়ে আলোচনার পথে এগোনোর চেষ্টা শুরু করে। এমন সময় মেদভেদেভের এই মন্তব্য নতুন করে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Hot this week

মহারাষ্ট্রে মৌলানা আজাদ ভবনের উর্দু নামফলক অপসারণের দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠন ‘সকল হিন্দু সমাজ’- এর!

মহারাষ্ট্রের মালেগাঁওয়ে একটি নামফলককে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি...

‘মুসলিম হওয়ায় অপমান করা হয়েছে’, কানপুরে ট্র্যাফিক পুলিশ অনুপম সিং-এর বিরুদ্ধে অভিযোগ অটোচালক দানিশের

উত্তরপ্রদেশের কানপুরে এক মুসলিম অটোচালকের সঙ্গে ট্র্যাফিক পুলিশের দুর্ব্যবহারের...

Topics

মহারাষ্ট্রে মৌলানা আজাদ ভবনের উর্দু নামফলক অপসারণের দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠন ‘সকল হিন্দু সমাজ’- এর!

মহারাষ্ট্রের মালেগাঁওয়ে একটি নামফলককে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি...

‘মুসলিম হওয়ায় অপমান করা হয়েছে’, কানপুরে ট্র্যাফিক পুলিশ অনুপম সিং-এর বিরুদ্ধে অভিযোগ অটোচালক দানিশের

উত্তরপ্রদেশের কানপুরে এক মুসলিম অটোচালকের সঙ্গে ট্র্যাফিক পুলিশের দুর্ব্যবহারের...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির...

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নতুন ব্যাকটেরিয়ার সন্ধান, নাম রাখা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে!

গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের মুখ দেখল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের...

‘বিজেপি মুর্দাবাদ বললেই কোনো নাগরিককে বহিষ্কার করা যায় না’ – সাফ জানালো বোম্বে হাইকোর্ট

কেন্দ্রের বিজেপি-নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ বা...

Related Articles

Popular Categories