Thursday, November 12, 2026
28 C
Kolkata

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল, বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগেই এল নির্দেশ!

ভারতে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসার কথা ছিল নরওয়ের সাংবাদিক হেলে লিংয়ের। কিন্তু বিমানে ওঠার কয়েক ঘণ্টা আগে আচমকাই বাতিল করা হল তাঁর ভারতীয় ভিসা। আগামী ১২ থেকে ১৪ নভেম্বর হায়দরাবাদে তেলঙ্গানা সরকারের উদ্যোগে আয়োজিত ‘ভারত সামিট’-এ অংশ নেওয়ার কথা ছিল তাঁর। সেখানে সংবাদমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে একটি আলোচনাচক্রে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে ভিসা বাতিল হওয়ায় ভারতে আসা হল না এই সাংবাদিকের।

জানা গিয়েছে, সম্মেলনে যোগ দেওয়ার জন্য হেলে লিংয়ের কাছে বৈধ একবার প্রবেশের ভিসা ছিল। সেই ভিসার মেয়াদও সম্মেলনের সময়সীমা অনুযায়ী দেওয়া হয়েছিল। বুধবার বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় নরওয়েতে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে ফোন আসে। তাঁকে জানানো হয়, তাঁর ভিসা বাতিল করা হয়েছে। তাই তিনি আর ভারতে যেতে পারবেন না। পাশাপাশি ভিসা বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ করতে তাঁকে দূতাবাসে গিয়ে দেখা করার নির্দেশও দেওয়া হয়।

এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হেলে। সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-কে তিনি জানান, বিদেশ মন্ত্রকের কাছ থেকে সম্মেলনে যোগ দেওয়ার প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরেও কীভাবে তাঁর ভিসা বাতিল হল, তা বুঝতে পারছেন না। তাঁর দাবি, স্বরাষ্ট্র মন্ত্রকের আপত্তির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ভারত সামিটে অংশ নিতে আসা বিদেশি অতিথিদের নামের তালিকায় অনুমোদন দিয়েছিল বিদেশ মন্ত্রক। তবে সেই অনুমতির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের ছাড়পত্র নেওয়ার শর্ত রাখা হয়েছিল।

সম্মেলনের অন্যতম আয়োজক পুষ্পরাজ দেশপাণ্ডে সমাজমাধ্যমে এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, দেশের গণতন্ত্রের বাস্তব চেহারা এই ঘটনাতেই স্পষ্ট হচ্ছে।

এর আগে ২০২৬ সালের মে মাসে নরওয়ের অসলো সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছিলেন হেলে। কিন্তু মোদি কোনও উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান বলে অভিযোগ। পরে ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়েও বিদেশ মন্ত্রকের এক আধিকারিককে প্রশ্ন করেছিলেন তিনি।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশে প্রকাশিত এক ভিডিও বার্তায় হেলে প্রশ্ন তোলেন, কেন শেষ মুহূর্তে তাঁর ভিসা বাতিল করা হল? তাঁর সন্দেহ, মে মাসে মোদিকে প্রশ্ন করা এবং দেশের প্রভাবশালী শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানিকে নিয়ে তাঁর সমালোচনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

Hot this week

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

যোগী রাজ্যে জনবহুল বাজারে মুসলিম জুতো ব্যবসায়ীকে গুলি করে খুন, মৃত্যুর আগে অভিযুক্তের নাম জানিয়ে গেলেন কওসেন!

উত্তরপ্রদেশের গাজিপুরে জনবহুল বাজারের মধ্যে এক জুতো ব্যবসায়ীকে গুলি...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Topics

‘বছরে মাত্র ৩ মাস কাজ করেন কৃষকরা, বাকি সময় মদ-তাসে কাটে!’ বিজেপি সাংসদের মন্তব্যে তীব্র বিতর্ক

কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়লেন...

‘বাজি ফাটিয়ে দূষণ বাড়লেও আপত্তি নেই!’ দীপাবলির বাজিতে দূষণ বৃদ্ধি মানতে নারাজ যোগী

দীপাবলির পর দেশের বিভিন্ন জায়গায় বায়ুদূষণের মাত্রা বেড়েছে। বিশেষ...

ফের বাড়ল দুধের দাম, লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা আমুল, আজ থেকেই কার্যকর নতুন দাম

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার মধ্যে এবার সাধারণ মানুষের পকেটে...

Related Articles

Popular Categories