Tuesday, September 8, 2026
27 C
Kolkata

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড় রাজনৈতিক ধাক্কা ছিল নীতীশ কুমারের এনডিএ-তে প্রত্যাবর্তন। সেই সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ ছিল, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর কার্যকরী জাতীয় সভাপতি সঞ্জয় ঝা। তাঁর অভিযোগ, ইন্ডিয়া জোটের ভিত নষ্ট করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় ঝা দাবি করেন, ২০২৩ সালে বিরোধী দলগুলির মধ্যে ইন্ডিয়া জোট গঠনের সময় অধিকাংশ বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছিল। এমনকি জোটের সাংগঠনিক কাঠামো নিয়েও একটি সমঝোতা হয়েছিল বলে তাঁর দাবি। সেই সমঝোতা অনুযায়ী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জোটের ‘আহ্বায়ক’ করার বিষয়ে আলোচনা এগিয়েছিল এবং কংগ্রেসও তাতে সম্মত হয়েছিল বলে জানান তিনি।

সঞ্জয় ঝার কথায়, “আমি বলছি না যে নীতীশ কুমারকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে। কিন্তু একটি সমঝোতা হয়েছিল যে তিনি জোটের আহ্বায়ক হবেন। শেষ মুহূর্তে এসে সেই সিদ্ধান্ত বদলে দেওয়া হয়।”

জেডিইউ নেতার দাবি, দিল্লি বা মুম্বইয়ে অনুষ্ঠিত বিরোধী জোটের এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল যৌথভাবে প্রস্তাব দেন যে জোটের আহ্বায়ক হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম বিবেচনা করা হোক। সেই প্রস্তাবের ফলে পূর্বনির্ধারিত সমঝোতা ভেঙে যায় এবং জোটের অভ্যন্তরে বিভ্রান্তি তৈরি হয় বলে অভিযোগ করেন তিনি।

সঞ্জয় ঝার বক্তব্য, নীতীশ কুমার ব্যক্তিগতভাবে বিরোধী ঐক্য গড়ে তোলার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন। তাঁর উদ্যোগেই ২০২৩ সালের ২৩ জুন পাটনায় বিরোধী জোটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বিজেপির বিরুদ্ধে যৌথ লড়াইয়ের লক্ষ্যে যখন অধিকাংশ দল একমত হয়েছিল, তখন নেতৃত্বের প্রশ্নে মতভেদ পরিস্থিতিকে জটিল করে তোলে বলে দাবি জেডিইউ নেতার।

তাঁর মতে, দিল্লিতে ইন্ডিয়া জোটের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর থেকেই বিরোধী জোট সম্পর্কে নীতীশ কুমারের মোহভঙ্গ শুরু হয়। পরবর্তী সময়ে তিনি উপলব্ধি করেন যে জোটের মধ্যে ঐক্যের অভাব রয়েছে এবং সেই কারণেই এনডিএ-তে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ জানুয়ারি বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নীতীশ কুমার। ভেঙে যায় মহাজোট সরকার। এরপর বিজেপির সমর্থনে নতুন সরকার গঠন করে ফের এনডিএ শিবিরে যোগ দেন তিনি। লোকসভা নির্বাচনের পর কেন্দ্রের তৃতীয় মোদি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জেডিইউ।

তবে সঞ্জয় ঝার এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি বা কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে তাঁর বক্তব্যকে রাজনৈতিক মহলের একাংশ বিরোধী জোটের অতীত দ্বন্দ্ব নিয়ে নতুন বিতর্ক উসকে দেওয়ার চেষ্টা হিসেবেও দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ সমন্বয়ের অভাব, বিভিন্ন রাজ্যে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ এবং নেতৃত্বের প্রশ্নে টানাপোড়েন ২০২৪ সালের নির্বাচনের আগে বিরোধী শিবিরকে দুর্বল করেছিল। সঞ্জয় ঝার সাম্প্রতিক মন্তব্য সেই বিতর্ককেই নতুন করে সামনে এনে দিল।

Hot this week

উত্তরাখণ্ডে বন্ধ হল ২০টি মাদ্রাসা! অনুমোদনহীন প্রতিষ্ঠান অভিযোগে বিজেপি শাসিত সরকারের ‘লাগাম

অনুমোদন ও প্রয়োজনীয় নথি ছাড়াই চলা মাদ্রাসাগুলির বিরুদ্ধে কড়া...

‘হর দিন আয়েগা, জিনা হারাম হো জায়েগা’! কালীঘাট তৃণমূল নেতা জাহিদ হাসান খানের বাড়িতে পুলিশের হুমকি

শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির আগে হুগলিতে...

জমি নিয়ে বিবাদ, পুলিশের সামনেই হাতাহাতির অভিযোগ বিজেপি বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র...

‘তদন্ত হবে, এফআইআর হবে, গ্রেপ্তারিও হবে’ – জিটিএ দুর্নীতিতে কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

পাহাড়ে উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য। আর সেই উন্নয়নের পথে...

‘ট্রিপল ইঞ্জিন’ সরকার, তবু কেন বিপর্যয়? দিল্লিতে ছ’তলা বাড়ি ভেঙে পড়ায় মৃত ৭ জন

বিজেপি শাসিত দিল্লির সত্য নিকেতনে ছ’তলা একটি বাড়ি আচমকা...

Topics

‘পাঁঠার মাংস প্রসাদ হিসেবে খাওয়া হয়’, দুর্গাপুজোয় আমিষ বিতর্কে বার্তা পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

দুর্গাপুজোয় বাঙালির খাদ্যাভ্যাস এবং আমিষ-নিরামিষ নিয়ে চলা বিতর্কের মধ্যে...

Related Articles

Popular Categories