Friday, March 6, 2026
28.9 C
Kolkata

সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের উদ্যোগে বারাসতে মেধাবী পড়ুয়াদের পুরস্কার প্রদান

বারাসতে মেধাবী ছাত্রছাত্রীদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্ট। রবিবার বারাসত পুরসভার বিদ্যাসাগর মঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। মেধা অন্বেষণ পরীক্ষায় সফল মোট ৪২২ জন ছাত্রছাত্রীকে এককালীন স্কলারশিপ, মেডেল ও মেমেন্টো প্রদান করা হয়।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেশরত্ন, সমাজ সম্পদ-সহ একাধিক সম্মানও তুলে দেওয়া হয়। মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে সমাজসেবা সম্মাননা ২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দফতরের পরামর্শদাতা ডঃ আব্দুস সাত্তার, আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ রফিকুল ইসলাম, মাদ্রাসা বোর্ডের উপ-সচিব আজিজার রহমান, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার ইনচার্জ ডঃ অনির্বাণ সরকার-সহ বহু শিক্ষাবিদ ও সমাজসেবী।

এদিন ডঃ রফিকুল ইসলামকে দেশরত্ন পুরস্কারে এবং ক্রীড়াবিদ ও সমাজসেবী ইসমাইল সরদারকে সমাজ সম্পদ পুরস্কারে সম্মানিত করা হয়। বক্তব্য রাখতে গিয়ে ডঃ আব্দুস সাত্তার বলেন, পড়াশোনার লক্ষ্য শুধু চাকরি নয়, জ্ঞান অর্জন, কাজ করা, মানুষ হওয়া এবং একসঙ্গে বাঁচার শিক্ষা নেওয়া। আবু সিদ্দিক খান জানান, ট্যালেন্ট সার্চ পরীক্ষা এ বছর দশ বছরে পা দিয়েছে। চলতি বছরে ১০ সেপ্টেম্বর প্রথম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে এই পরীক্ষা হয়। সারা রাজ্য থেকে ১৬১০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সফল হয় ৪২২ জন। দশম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে রাহানা সিনিয়র মাদ্রাসার মুসকান খাতুন।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories