Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ইডেনে ফের ব্যাট হাতে ‘দাদাগিরি’ সৌরভের, মারলেন ৩ ছক্কা

কলকাতাঃ ইডেনে ফের ব্যাটিংয়ে দাদাগিরি দেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় যেন পুরনো দিন মনে করিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড সভাপতি একাদশ বনাম বোর্ড সচিব একাদশ ম্যাচে ফের ব্যাট হাতে দেখা গেল সৌরভকে। তবে দল হেরে গেল এক রানে।

টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বোর্ড সচিব দলের অধিনায়ক জয় শাহ। নির্ধারিত ১৫ ওভারে তারা ৩ উইকেট হারিয়ে ১২৮ তোলে। বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল ৩৫ এবং জয়দেব শাহ ৪০ রান তোলেন। জয় শাহ অপরাজিত থাকেন ১০ রানে। জবাবে শুরুটা ভালই করেছিল সভাপতি একাদশ। প্রথম উইকেটেই উঠে যায় ৫০ রান। সিএবি সভাপতি ১৫ রান এবং বিজয় পাটিল ২১ রান করেন। কিন্তু দু’জনেই রান আউট হয়ে যাওয়ায় আচমকা চাপে পড়ে যায় সভাপতি একাদশ।

এরপরই দেবজিৎ সইকিয়া এবং সৌরভ জুটি বাঁধেন। অফ ড্রাইভ, কাট এবং ছক্কার সাহায্যে ৩৫ রান করেন সৌরভ। দেবজিৎ ১৫ রানে আউট হন। বল হাতে দুর্দান্ত খেললেন জয় শাহ। তিন উইকেট নিয়ে সভাপতি একাদশের মিডল অর্ডার কার্যত একার হাতে ধসিয়ে দেন। ৩৫ রানে যখন সৌরভ অবসৃত আউট হন, তখনও জয়ের জন্য ২ ওভারে ১৪ রান বাকি। কিন্তু সঞ্জয় বর্মা (অপরাজিত ৮) এবং রিয়াজ রজাক (অপরাজিত ৫) মাত্র ১২ রান তোলেন। ১২৭ রানে থামে সভাপতি একাদশের ইনিংস।

শনিবার শহরে রয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে থাকবেন প্রত্যেকে। দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ সেখানেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা। সঙ্গে বিরাট কোহলি একদিনের ক্রিকেটে অধিনায়ক থাকবেন কিনা সেটাও ঠিক হয়ে যেতে পারে আগামীকাল।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories