একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর এবার শুরু হচ্ছে নথি যাচাই ও ইন্টারভিউয়ের ধাপ। স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) সূত্রে জানা গেছে, মোট ৮০ নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ের তালিকা তৈরি হবে। লিখিত পরীক্ষার ৬০ নম্বরের সঙ্গে যুক্ত হবে শিক্ষাগত যোগ্যতার ১০ নম্বর এবং কাজের অভিজ্ঞতার আরও ১০ নম্বর। এই তিনটি যোগফলেই নির্ধারিত হবে কারা ডাক পাবেন ইন্টারভিউয়ে।
প্রায় ২ লক্ষ ২৯ হাজারেরও বেশি প্রার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছেন। বিষয়ভিত্তিক শূন্যপদের উপর নির্ভর করেই ডাকা হবে প্রার্থীদের— সাধারণত ১:৬ অনুপাতে। তবে কোনও বিষয়ে একাধিক প্রার্থী সমান নম্বর পেলে সবাইকে ডাকতে বাধ্য হবে কমিশন। এদিকে, অভিজ্ঞ প্রার্থীদের অতিরিক্ত নম্বর দেওয়ায় নতুন পরীক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করেছেন। মামলা চলায় নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার আশঙ্কাও রয়েছে।
এসএসসি শিক্ষক নিয়োগে নতুন ধাপ শুরু, ইন্টারভিউয়ের তালিকা হবে ৮০ নম্বরের ভিত্তিতে
Popular Categories


