Friday, October 30, 2026
28 C
Kolkata

সানি লিওনি, নেহা কক্কর এর পর এবার শিলিগুড়ি কলেজে ডোরেমন, সিনচ্যানের নাম

 

এনবিটিভি ডেস্ক,৩১শে আগস্ট: কিছুদিন আগেই কলকাতার আশুতোষ কলেজের মেধাতালিকায় প্রথম নাম দেখা যায় অভিনেত্রী সানি লিওনির । এরপর গতকাল মালদা কলেজের দুটি বিষয়ের মেধাতালিকায় দেখা যায় বলিউডের সংগীত শিল্পী নেহা কক্করের নাম। আজ শিলিগুড়ি কলেজের মেধাতালিকা প্রকাশ করা হয়। আর এই মেধাতালিকায় একই ভাবে দেখা যায় বিখ্যাত কার্টুন চরিত্র ডোরেমনের নাম। সেখানে দেখা যায় আবেদনকারীর নাম সিনচ্যান এবং তার বাবার নাম ডোরেমন।

কলেজ কর্তৃপক্ষ শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আজকে লকডাউনের কারনে পুলিশ তদন্ত করতে পারছে না৷ কিন্তু কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি লিস্ট থেকে সিনচ্যানের নাম সরিয়ে দিয়েছে। বারবার এই ধরনের ঘটনা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই এই ঘটনা ঘটছে কিন্তু আশুতোষ কলেজ থেকে মালদা কলেজ এখনও কোনো গ্রেফতারের ঘটনা শোনা যায় নি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। বিভিন্ন মানুষ এটা নিয়ে মজার মজার মিম বানাচ্ছে, মজা করছে। যেটা শিক্ষা ব্যবস্থার দিকে আঙুল তোলা হচ্ছে।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories