Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিরোধীদের দাবিতে সীলমোহর দিয়ে পেগাসাস কাণ্ডে তদন্ত কমিটি গঠন করতে চলেছে সুপ্রিম কোর্ট

অবশেষে হয়তো বা উদ্ধার হতে চলেছে পেগাসাস কাণ্ডের সত্যতা। বিরোধীদের দীর্ঘ দাবি-দাওয়াকে গুরুত্ব দিয়েএবার তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অন্য একটি মামলার শুনানি চলাকালীন একথা জানিয়েছেন খোদ প্রধান বিচারপতি এন ভি রামানা।

বিচারপতি রামানা জানিয়েছেন, পেগাসাস মামলায় সুপ্রিম কোর্ট একটি সর্বোচ্চ স্তরের তদন্ত কমিটি গঠন করবে। প্রধান বিচারপতির বক্তব্য, “এই সপ্তাহের আগেই আমরা এ বিষয়ে রায় দিতে চেয়েছিলাম। কিন্তু যাঁদের নিয়ে কমিটি গঠন করার কথা আমরা ভেবেছিলাম, তাঁদের কেউ কেউ ব্যক্তিগত কারণ দেখিয়ে তদন্ত কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেকারণেই নির্দেশ দিতে এত দেরি।” অর্থাৎ, প্রধান বিচারপতির বক্তব্যে স্পষ্ট বিতর্কিত এই ইস্যুটি নিয়ে এবার কেন্দ্রীয় স্তরে তদন্ত হবে। সেকারণে কমিটি গঠন করছে খোদ সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে এই মামলার রায়ে সেটাই ঘোষণা করা হবে।

পেগাসাস কেলেঙ্কারিতে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে যে মামলা রুজু হয়েছে তার প্রথম শুনানি ছিল ১৭ আগস্ট। ওইদিন সরকারি আইনজীবী তুষার মেহতা শীর্ষ আদালতকে জানান, ”আমাদের আদালতের কাছে গোপন করার কিছুই নেই। আদালত যে কমিটি গঠন করবে সেখানে সবকিছু পেশ করতে রাজি আমরা।” কিন্তু কেন্দ্র নিজে থেকে কোনও কমিটি গঠনে রাজি হয়নি। তাই শীর্ষ আদালতই উদ্যোগ নিয়ে তদন্ত কমিটি গড়ার সিদ্ধান্ত নিল।

প্রসঙ্গত, দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টদের ফোনে আড়ি পাতার ঘটনায় আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছিল এডিটর্স গিল্ড (Editors Guild)। এ ছাড়াও পেগাসাস ইস্যুতে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আরও বেশ কয়েকটি পিটিশন দাখিল হয়েছিল। সব মিলিয়ে ১২টি পিটিশন জমা পড়েছে। প্রধান বিচারপতি এনভি রামানার আজকের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। বিরোধীরা দাবি করেছিল পেগাসাস কাণ্ডে তদন্ত কমিটি গঠনের সেই দাবিতেই কার্যত সিলমোহর দিতে চলেছে সুপ্রিম কোর্ট বলে জানা গেছে। যদিও আনুষ্ঠানিক রায় হয়তো এক সপ্তাহ পর প্রকাশ হবে তার আগে প্রধান বিচারপতির মন্তব্য করে ঘিরে শোরগোল শুরু হলো।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories