Friday, March 6, 2026
28.9 C
Kolkata

চোটের জন্য কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল, দলে এলেন সূর্য

এনবিটিভি ডেস্কঃ ভারতীয় টেস্ট দলে ধাক্কা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে বাদ পড়লেন লোকেশ রাহুল। বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল রাহুলের বদলে দলে এলেন সূর্যকুমার যাদব। সোমবার দলের সঙ্গে মুম্বইয়ের ব্যাটারকে যুক্ত করা হয়। মঙ্গলবার জানিয়ে দেওয়া হয় চোটের জন্য বাদ গেলেন রাহুল।

মঙ্গলবার চেতেশ্বর পুজারা জানিয়েছেন শুভমন গিল ওপেন করবেন। ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে পঞ্জাবতনয়কেই দেখা যাবে। ইংল্যান্ডে রোহিত এবং রাহুলকে ওপেন করতে দেখা গিয়েছিল। চোটের জন্য সেই সিরিজে ছিলেন না শুভমন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ফিরলেন তিনি। তাঁকে সঙ্গে নিয়েই নামবেন ময়াঙ্ক। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু বৃহস্পতিবার। সেই টেস্টে অধিনায়কত্ব করবেন অজিঙ্ক রহাণে। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলীকে। দ্বিতীয় টেস্ট থেকে ফিরবেন তিনি। সেই টেস্টে নেতৃত্ব দেবেন কোহলী।

টি২০ ক্রিকেটে চতুর্থ বার শতরানের জুটি গড়েছিলেন রোহিত এবং রাহুল। তাঁদের ওপেনিং জুটি ভারতীয় দলকে একাধিক সাফল্য এনে দিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দেখা যাবে না সেই জুটিকে।

বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলেই নতুন মরসুম শুরু করবেন বিরাট কোহলি। তবে কিউইদের বিরুদ্ধে প্রথম ম্যাচে বিশ্রামে থাকবেন। দ্বিতীয় ম্যাচে ফিরবেন তিনি। অন্যদিকে, প্রথম টেস্টেই দলে ফিরছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

প্রথম টেস্টের জন্য রতীয় টেস্ট দল: অজিঙ্ক রহাণে, ময়ঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, শুভমন গিল, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories