Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়েছে তালিবান, তাজিকিস্তানে পালিয়েছে সালেহ, আত্মগোপনে মাসুদ

 

 

পাঞ্জশিরের পতন ঘটেছে তালিবানের হাতে। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে এসেছে তালিবানের হাতে। সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তাজিকিস্তানে এবং আহমদ মাসুদ আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে। এ দুজনের নেতৃত্বেই পাঞ্জশিরে প্রতিরোধ আন্দোলন চলছিল।

কাবুলে তালিবানের উপস্থিতির পরপরই প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর আমরুল্লাহ সালেহ নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি পালাবেন না বা আত্মসমর্পণ করবেন না। তালিবান জানিয়েছেন, এই কয়েক দিন যারা পাঞ্জশির নিয়ন্ত্রণ করেছিলেন, তারা কেউ এখানে নেই।

তালিবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ মাসুদ আফগানিস্তান ত্যাগ করে প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে গেছেন।

 

সোমবার সকালে তালিবান দাবি করে যে প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমদ মাসুদের বাড়িরও দখল নিয়েছে। নেটমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে মাসুদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তালেব যোদ্ধারা। মাসুদ আত্মগোপনে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories