Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ মুক্তি পেতেই শুরু বিতর্ক

জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ মুক্তি পেতেই ফের বিতর্ক। বিতর্ক পিছু ছাড়ছে না জয়ললিতা কে বানানো সিনেমার। এআইএডিএমকে দলের প্রাক্তন মন্ত্রী ডি জয়কুমারের অভিযোগ, জয়ললিতার বায়োপিকে তথ্যগত ভুল রয়েছে। এ এল বিজয় পরিচালিত ‘থালাইভি’ ছবিটি দেখার পর ডি জয়কুমার জানান, ছবিটি অত্যন্ত ভালো এবং যথেষ্ট গবেষণা করেই তৈরি করা হয়েছে।

তবে কয়েকটি জায়গায় তথ্যগত ভুল রয়ে গিয়েছে। এম জি রমাচন্দ্রণকে নিয়ে যে তথ্যগুলি দেখানো হয়েছে তাতে কিছু ভুল রয়েছে। আন্নাদুরাই এম জি রমাচন্দ্রণকে একজন মন্ত্রীর পদ দিতে চেয়েছিলেন কিন্তু সেই পদ গ্রহণ করতে অস্বীকার করেন তিনি। তার বদলে একটি ছোট বিভাগের ডেপুটি চিফের পদ নেন তিনি। ১৯৬৯- এ আন্নাদুরাইয়ের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী হিসাবে করুণানিধির নাম প্রস্তাবিত করেছিলেন এম জি রমাচন্দ্রণ।

ডি জয়কুমার আরও বলেন, ‘ছবিতে দেখানো হয়েছে, এম জি রমাচন্দ্রণকে না জানিয়েই রাজীব গাঁধী ও ইন্দিরা গাঁধীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন জয়ললিতা। কিন্তু এই তথ্য সঠিক নয়। জয়ললিতা কখনও তাঁর নেতার বিরোধিতা করেননি।’

কঙ্গনা ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমার রাজনৈতিকদের নেতাদের জীবন নিয়ে আগ্রহ ছিল। মনে হত, ওনারা হলেন সবচেয়ে ভাগ্যবান মানুষ। কিন্তু থালাইভি-তে অভিনয় করতে গিয়ে আমার সেই ধারনা বদলে গিয়েছে। একজন রাজনীতিবিদের জীবনকে কাছ থেকে দেখার সুযোগ পেলাম, জানার সুযোগ পেলাম এই ছবির সৌজন্যে।

মুক্তি পেতেই বিতর্ক শুরু জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’

নেতাদের জীবন মোটেই সহজ হয় না। তাঁদের একেবারে সাধারণ মানুষদের সঙ্গে মিশে যেতে হয়, জনপ্রিয়তা অর্জন করতে হয় আবার সমাজের একেবারে উপরতলার মানুষদের সঙ্গেও সমানভাবে যোগাযোগ রাখতে হয়।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories