Monday, June 22, 2026
29.1 C
Kolkata

চাঁচলে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজের শিলান্যাস করলেন জেলা পরিষদের সদস্যা উম্মেহানা বিবি

এনবিটিভি ডেস্ক, মালদা: পথশ্রী প্রকল্পের মাধ্যমে বুধবার মালদা জেলা’র চাঁচল-২ নং ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের হটাৎপাড়া থেকে গোবরা পর্যন্ত প্রায় ২৩৫ মিটার পাকা রাস্তা ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সদস্যা উম্মেহানা বিবি ও চাঁচল-২ নং ব্লকের ভূমি কর্মাদক্ষ আব্দুল হাই।

এদিন শিলান্যাসে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের দাপুটে নেতা মহম্মদ আলি জিন্না ও গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য নেতা-নেতৃত্বরা।

ভূমি কর্মাদক্ষ আবদুল হাই জানান মোট ৯৫০ মিটার কাচা রাস্তার মধ্যে ২৩৫ মিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে ৯,১৭০০ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা তৈরি করা হবে। আজ তার শিলান্যাস করা হল। বাকি রাস্তার জন্য অর্থ বরাদ্দ হলে পরবর্তীকালে পাকা করা হবে।

স্থানীয় বাসিন্দা সৈয়দুর রহমান বলেন দীর্ঘ আট বছর ধরে কঙ্কালসার অবস্থায় পড়েছিল এই রাস্তা। যাতায়াত ‌করতে খুব সমস্যা হত এলাকাবাসীর। এই বর্ষাতে জল জমে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়েছে।মমতা ব্যানার্জীর পথশ্রী প্রকল্পে এই রাস্তা পাকা হবে বলে এলাকাবাসী খুব খুশি।করোনা মহামারী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে উন্নয়নের নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন এত বড় পরিকল্পনা নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।

Hot this week

‘কচ্ছপদের অভিভাবক’ আর নেই, ইজরায়েলি হামলায় নিহত লেবানিজ পরিবেশ কর্মী মোনা খলিল!

দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে আজীবন লড়াই...

‘আমার জনপ্রিয়তা নিয়ে ভাববেন না, নিজেরটা দেখুন’ – ট্রাম্পকে কড়া জবাব মেলোনির

জি৭ শীর্ষসম্মেলনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও...

যোগ করতে গিয়েই বেসামাল! বিহারের স্বাস্থ্যমন্ত্রীর কাণ্ডে হাসির রোল নেটদুনিয়ায়

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দেশজুড়ে যখন উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগাসন...

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

Topics

Related Articles

Popular Categories