Friday, March 6, 2026
24.4 C
Kolkata

গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রেমিকার সঙ্গে দেখা করতেন প্রেমিক

সন্ধ্যায় একটি নির্দিষ্ট সময়ে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকত না। এতে গ্রামটি পুরোপুরি অন্ধকারে ডুবে যেত। ঘন ঘন বিদ্যুৎ যাওয়া নিয়ে সন্দেহ হলে গ্রামবাসীর দাবির মুখে এ নিয়ে তদন্ত শুরু হয়। ওই তদন্তে বেরিয়ে আসে, প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্যই বিদ্যুৎ বন্ধ রাখতেন এক ইলেকট্রিশিয়ান। এই সুযোগেই গ্রামটিতে প্রেমিকার সঙ্গে দেখা করতে যেতেন তিনি। এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের গণেশপুর গ্রামে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামবাসী ওই ইলেক্ট্রিশিয়ানকে হাতেনাতে ধরার জন্য ফাঁদ পাতে। একদিন বিদ্যুৎ যাওয়ার পর গণেশপুর গ্রামের একটি সরকারি স্কুলে প্রেমিক-প্রেমিকাকে দেখতে পায় গ্রামবাসী। পরে ওই ইলেকট্রিশিয়ানকে মারধর করে তার প্রেমিকার সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয়।

এ নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমকে গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) গণেশপুর গ্রামের বাসিন্দা মারার রাম মুরমু বলেন, গ্রাম পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে ওই ইলেকট্রিশিয়ানের সঙ্গে তার প্রেমিকার বিয়ে হয়। স্থানীয় থানার ওসি ভিকাশ কুমার আজাদ বলেন, আমরা ঘটনা সম্পর্কে জেনেছি। তবে এ নিয়ে কেউ অভিযোগ দায়ের করেনি।’

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories