Saturday, March 7, 2026
24.4 C
Kolkata

ইউনুসিয়া ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলো গণবিবাহ

আলিনুর মন্ডল,উত্তর ২৪ পরগনা:বর্তমান সময়ে দেশে যখন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য কিছু মানুষ সম্প্রীতির উপর বার বার আঘাত আনছে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আগিয়ে আসলো ইউনুসিয়া ট্রাস্ট নামক একটি ইসলামিক অরাজনৈতিক সেবা সংগঠন।

আজ ইউনুসিয়া ট্রাস্টের কর্ণধার হাজি সফিকুল ইসলাম এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গণ বিবাহ.
এই গণ বিবাহে 23 জোড়া মুসলিম পাত্র-পাত্রী এবং 2 জোড়া হিন্দু পাত্র-পাত্রী সম্প্রদায়ের মধ্যে বিবাহ বন্ধন হয়.উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসারও মসজিদের শিক্ষকগণ, বসিরহাট উত্তর বিধানসভা মাননীয় বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল, বেডসের রাজ্য সম্পাদক মাননীয় আমিনুর ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক কুতুবউদ্দিন টিয়া মাস্টার,কামরুল ইসলাম,হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইউনুসিয়া ট্রাস্টের কর্ণধর হাজি সফিকুল ইসলাম বলেন,”প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা এই গণবিবাহের আয়োজন করতে পেরে খুবই খুশি, আজকে আমরা মোট 25 জোড়া পাত্র পাত্রীর বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম”।

তিনি আরো বলেন, “একটা নতুন করে সংসার সাজাতে গেলে যা যা দরকার হয় এবং বিবাহের দিনে পাত্র-পাত্রীর পায়ের জুতো থেকে আরম্ভ করে পুরো সংসারের জিনিসপত্র আমরা তাদেরকে দিলাম”। হাজি সফিকুল ইসলাম বলেন,” আমরা কোরআন শরীফের আয়াত লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন অর্থাৎ যার ধর্ম তার কাছে এই আয়াত কে সামনে রেখে আজ আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে এই গণবিবাহের আয়োজন করলাম”। আজকের এই অনুষ্ঠানে পাত্র-পাত্রীর বাড়ির লোক ছাড়াও এলাকার মোট 3000 লোকের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়.

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories