Saturday, September 5, 2026
28 C
Kolkata

গাজলে একমাত্র রেলের ধারই ছিল মাথা গোঁজার ঠাঁই, এবার উচ্ছেদের হুমকি পুলিশের

এনবিটিভি, গাজোলঃ  একদিকে প্রবল ঠাণ্ডা। অন্যদিকে করোনার দাপট। এই যাঁতাকলের মধ্যে পড়ে থাকা কিছু মানুষের সামনে এবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা। গাজোলের কদুবাড়ি সিংপাড়া এলাকার বেশ কয়েক ঘর বাসিন্দাকে এবার উচ্ছেদের হুকুম দিল রেল। রবিবার রেল আধিকারিকরা পুলিশ নিয়ে হাজির হন ওই বাসিন্দাদের কাছে। রেলের জমিতে তৈরি করা বাড়িঘর অবিলম্বে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

অসহায় মানুষরা কাকুতিমিনতি করলে মাত্র ৫ দিনের সময় দেওয়া হয় তাদের। তা না হলে বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রেল আধিকারিকরা। ওই এলাকার বাসিন্দা শেফালি অধিকারী, শ্যামানন্দ ভারতী সহ অনেকেই বলেন, আমাদের কোথাও মাথা গোঁজার জায়গা নেই। কোথায় যাব কি করব কিছুই ভাবতে পারছিনা। শীত ও করোনার মধ্যে এই পরিবারগুলিকে উৎখাত করার রেলের সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক বলেই মনে করছেন সকলেই।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories