Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

কথা শোনেনি কোহলি, তাই ODI অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে : গাঙ্গুলি

 

নিউজ ডেস্ক : ভারতের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের ওডিআই এর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার খবর রীতিমতো হতবাক দেশের ক্রিকেট বোদ্ধারা। কোহলি সেচ্ছায় টি২০ এর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে ও ওডিআই অধিনায়ক থাকতে চেয়েছিলেন ম্যান ইন ব্লু দের। কিন্তু বোর্ডের তরফ তাকে হঠাৎ সরিয়ে দেওয়া হয়। ব্যাপারটি জানানো হয়েছে একটি ট্যুইট করে।

কেন বিরাট কোহলিকে ভারতের ওয়ানডে অধিনায়ক এর পদ থেকে সরিয়ে দেয়া হলো এই ব্যাপারে মুখ খুলতে রাজি নন বিসিসিআইয়ের কোনো কর্মকর্তা। তবে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন বোর্ডের কথা না শোনার কারণ এই ওডিআই অধিনায়কত্ব হারাতে হয়েছে। সৌরভ জানান, বিরাট কোহলিকে ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিল বিসিসিআই। কিন্তু তিনি সে কথা না শোনায় তার ওপর ক্ষুব্ধ হয় বোর্ড এবং নির্বাচকমন্ডলী। তাদের মতে দলের জন্য সাদা বলের দুই অধিনায়ক থাকাটা সুবিধাজনক নয়। তাই টি-টোয়েন্টির সঙ্গে ওডিআই অধিনায়কের পদ থেকে সরতে হলো সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories