Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

তালিবানের দখলে থাকা কান্দাহার রেডিও স্টেশনের নাম এখন শরিয়া রেডিও

শনিবার সকালে কান্দাহারের রেডিও স্টেশনের দখল নিয়েছে তালেবান। মার্কিন সেনা আফগানিস্তান ছেড়ে যাওয়ার তিন সপ্তাহের মধ্যেই দেশের একের পর এক প্রদেশ তালেবান দখলে চলে আসছে। ইতিমধ্যেই তারা আফগানিস্তানের উত্তর, পশ্চিম ও দক্ষিণের একটি বিস্তীর্ণ এলাকা এক সপ্তাহের মধ্যেই নিজেদের দখলে এনে ফেলেছে। রাজধানী কাবুল থেকে এখন মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে তালেবানরা।

রেডিও স্টেশনটির নামও বদলে ফেলেছে তালেবানরা। নতুন নামকরণ করা হয়েছে ভয়েস অব শরিয়া অথবা ইসলামী আইন। ওই ভিডিও-তে তালেবানের ওই সদস্য জানিয়েছে, এখন থেকে সরকারি কর্মচারীরা ইসলামী পবিত্র ধর্মগ্রন্থ কোরানের সংবাদ, রাজনৈতিক বিশ্লেষণ এবং আবৃত্তি প্রচার করবেন। এই রেডিও স্টেশনে আর গান-বাজনার অনুষ্ঠান হবে না। তবে কান্দাহারের এই রেডিও স্টেশনটিতে পূর্বতন কর্মীদের ছাঁটাই করা হবে কিনা তা এখনও স্পষ্ট করেনি তালেবান। ইতিমধ্যেই তালেবান ফতোয়া মেনে কান্দাহারের বাসিন্দারা নির্দিষ্ট একটি ধরন মেনে পোশাক পড়তে শুরু করেছেন।

এদিকে কাবুলের উপকণ্ঠে থাকা আফগানিস্তানের লগার প্রদেশের দখল নিয়েছে তালিবান গোষ্ঠী। লগার প্রদেশের এক আইনজীবী হোমা আহমেদী জানিয়েছেন, তালিবানরা এখন গোটা শহরের পাশাপাশি গোটা রাজধানীরই নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। এমনকী কাবুল প্রদেশের একটি জেলাতেও পৌঁছে গিয়েছে তালিবান।

তালিবানরা ইতিমধ্যেই আফগানিস্তানের উত্তর, পশ্চিম ও দক্ষিণের একটি বিস্তীর্ণ এলাকা এক সপ্তাহের মধ্যেই নিজেদের দখলে এনে ফেলেছে। রাজধানী কাবুল থেকে এখন মাত্র কিছুটা দূরে রয়েছে তালিবান। অল্প সময়ের মধ্যেই এবার রাজধানী কাবুলও আফগান বাহিনীর হাতছাড়া হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

সূত্র : ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories