Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

দলবদলুদের ঘরে ফেরানো নিয়ে কড়া সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদের  তৃণমূল নেতৃত্ব

এবার দলবদলুদের ঘরে ফেরানো নিয়ে কড়া সিদ্ধান্ত নিল মুর্শিদাবাদের  তৃণমূল নেতৃত্ব। একুশের ভোটে তৃণমূলের চমকপ্রদ ফলের পর রাজ্যজুড়ে শুরু হয়েছে দলত্যাগীদের ফের ঘরে ফেরার হিড়িক। তবে সবাইকে গ্রহণ করবে না দল। শুক্রবার এমনই জানালেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান।

শুক্রবার বিকালে বহরমপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দেন, দলবদলুরা দলে ফিরতে চাইলে আগে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করতে হবে। সেই আবেদন খতিয়ে দেখা হবে। সেখানে পাশ হলে তারপর আবেদনের কথা জেলা নেতৃত্ব জানাবে রাজ্য নেতৃত্বকে। রাজ্য নেতৃত্ব তাতে অনুমোদন দিলে তবেই তাদের দলে যোগদান করানো হবে। অন্যথায় নয়। তাছাড়া জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনুমতি ছাড়া কোথাও কোনও যোগদান কর্মসূচিও হবে না। বার্তা আবু তাহের খানের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories