Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বাবার হাতে খুন গর্ভস্থ সন্তান!ইচ্ছামত পণ না দেওয়ার মাশুল গুনল স্ত্রী

ইচ্ছামতো পণ দিতে না পারায় স্বামীর হাতে খুন হল গর্ভস্থ সন্তান। অত্যাধিক অত্যাচারে গর্ভস্থ সন্তানকে হারালেন গৃহবধূ এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো জলপাইগুড়ির ময়নাগুড়ি।

মহিলার অভিযোগের ভিত্তিতেই তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য,প্রায় দুই বছর আগেই ময়নাগুড়ি উত্তর খগড়াবাড়ি এলাকার বাসিন্দা পম্পারায়ের সঙ্গে ময়নাগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের আসিস রায়ের বিয়ে হয়।

পরিবার সূত্রে দাবি, বিয়ের পর থেকেই একাধিকবার পণের দাবীতে পম্পা রায় এর উপর নির্মম অত্যাচার চালাতে থাকে তার শ্বশুরবাড়ির লোকজন। এর আগেও অত্যাধিক অত্যাচারের ফলে পম্পা দেবীর গর্ভে আরেকটি সন্তান নষ্ট হয়ে যায়।

স্বামীকে না ছেড়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন বধু। এত নির্মম অত্যাচার সহ্য করার পরেও একসঙ্গে থাকছিলেন তিনি তারপর পুনরায় অন্তঃসত্ত্বা হন পম্পা নামক ওই মহিলা।

তারপর বেশ কয়েকদিন আগে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে পণের জন্য চাপ দিতে শুরু করে। গরিব ঘরের মেয়ে কোথা থেকে এত পণ পাবে।

চাহিদামত পণ দিতে না পারায় বেধড়ক মারর পর দ্বিতীয় বারেও তার গর্ভের সন্তান মারা যান। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসা চলে তার যদিও হাসপাতাল থেকে তিনি ছাড়া পেয়ে গেছেন তবে শারীরিকভাবে এখনো সুস্থ হয়ে ওঠেননি। পরপর দুইবার গর্ভস্থ সন্তানকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই বধূ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories