Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ইসরাইলি গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সরে পড়েছে আমেরিকা

ইহুদিবাদী ইসরাইলের একটি গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে গোপনে সরে গেছে আমেরিকা। ভূমধ্যসাগর থেকে গ্যাস উত্তোলন করে ইসরাইল পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে।ইসরাইলের এ প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে গ্রিস ও সাইপ্রাস। তবে, এই প্রকল্প নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের ব্যাপক দ্বন্দ্ব রয়েছে এবং দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এ অবস্থায় আমেরিকা এই প্রকল্প থেকে সরে যাওয়ার জন্য গ্রিসের কাছে কাগজপত্র জমা দিয়েছে। আমেরিকা উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ প্রকল্পের কারণে ওই অঞ্চলে উত্তেজনা এবং অস্থিতিশীলতা বিরাজ করছে। এই প্রকল্পের জন্য তুরস্ক ও আঞ্চলিক কয়েকটি দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থান নিয়েছে।‘মিডিলইস্ট আই’ নামে একটি অনলাইন পত্রিকা এ খবর দিয়েছে। গ্রিসের কাছে জমা দেয়া কাগজপত্রে আমেরিকা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করেছে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়েই প্রকল্প কতটা লাগসই হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছে। এ অবস্থায় আমেরিকা এই প্রকল্পে থাকবে না বলে গ্রিসের কাছে জমা দেয়া কাগজপত্রে উল্লেখ করেছে মার্কিন সরকার।২০২০ সালে গ্রিস, সাইপ্রাস এবং ইসরাইল একটি চুক্তিতে সই করে যার আওতায় পূর্ব ভূমধ্যসাগরের তলদেশে ১৯০০ কিলোমিটারের একটি গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণ করা হবে। এই পাইপলাইন প্রকল্পের মধ্য দিয়ে দখলদার ইসরাইল ২০২৫ সাল নাগাদ প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ করবে বলে পরিকল্পনা নিয়েছিল। প্রাথমিকভাবে পরিকল্পনা নেয়া হয়েছিল যে, এই পাইপলাইনের মাধ্যমে পতি বছর এক হাজার কোটি ঘনমিটার গ্যাস ইউরোপে রপ্তানি করা হবে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories