Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মন্দিরে চুরির ঘটনার তদন্তে গ্রেফতার এক যুবক, পাঁচদিনের পুলিশ হেফাজত

এনবিটিভি, নবদ্বীপঃ  মন্দিরে চুরির ঘটনার তদন্তে নেমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে ৩৮০ ধরায় মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ। পাশাপাশি তদন্তের স্বার্থে এই দিন আদালতের কাছে ধৃত যুবকের পাঁচদিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

ধৃত যুবকের নাম অমিত দেবনাথ, বাড়ি নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মাথাপুর তৃতীয় লেন সারস্বত পল্লী এলাকায়। বুধবার গভীর রাতে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

 প্রসঙ্গত, গত ৭ই জানুয়ারি গভীর রাতে নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট সংলগ্ন বিষ্ণুপ্রিয়া মন্দিরের দরজা ভেঙে বিগ্ৰহের অলংকার সহ পূজার্চ্চনার কাজে ব্যবহৃত প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

তারই তদন্তে নেমে চুরির ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পাঁচ দিন পর বুধবার রাতে চোটির মাঠ এলাকা থেকে অমিত দেবনাথ নামে ওই যুবককে গ্রেফতার করে নবদ্বীপ থানার পুলিশ। যদিও চুরি যাওয়া কোন সামগ্রী এখনো পর্যন্ত উদ্ধার না হলেও তদন্তের স্বার্থে ধৃতের পাঁচদিন পুলিশ-হেফাজত চেয়ে আদালতের কাছে এই দিন আবেদন জানায় নবদ্বীপ থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories