Friday, March 6, 2026
26.7 C
Kolkata

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরি, আতঙ্কে রূপনারায়নপুর এলাকা

এনবিটিভি, সালানপুরঃ  গতকাল সন্ধ্যায় সালানপুর থানার রূপনারায়পুর ফাঁড়ির অন্তর্গত সীমান্তপল্লী এলাকায় প্রাক্তন পুলিশকর্মীর বাড়ির জানালা কেঁটে চুরি হয়ে গেলো প্রায় ৬ ভরি অলংকার সহ প্রায় ৭ হাজার নগদ টাকা ও এটিএম কার্ড, পেন কার্ড এবং ব্যাংকের পাশ বই।

সূত্র অনুযায়ী জানা যায়, গতকাল সন্ধ্যায় সীমান্তপল্লী এলাকার প্রাক্তন পুলিশকর্মী নারায়ণ নামক ব্যাক্তির বাড়ির পিছনে জানালার কাঁচ ভেঙ্গে বেল্টের দ্বারা জানালার রড কেঁটে রান্নাঘরের পথ দিয়ে বাড়িতে ঢুকে গয়না সহ নগদ টাকা ও ব্যাংকের খাতা নথি চুরি হয়ে যায়।

জানালা ভেঙ্গে চুরি।

পরিবারের তরফে জানানো হয়, ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চোরের দল চুরি করেছে। কাল নারায়ণ বাবু তার স্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতা গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য। বাড়ির চাবি শ্যামলাল নামক যুবকে দিয়ে গিয়েছিলেন। সে যখন সন্ধ্যায় বাড়ির আলো জ্বালাতে আসে তখনই দেখে বাড়ির জিনিসপত্রগুলি এলো মেলো অবস্থায় রয়েছে এবং আলমারি খোলা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।

রূপনারায়পুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে জোরকদমে তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। ইতিপূর্বে কয়েক দিন ধরে এলাকায় প্রচুর চুরির সংখ্যা বৃদ্ধি হয়েছে এলাকার মানুষ আতঙ্কে। দিন কয়েক আগে শ্রীকৃষ্ণপল্লীর বাসিন্দা স্বপন মাজির বাড়িতে চুরি হয় এখনো পর্যন্ত চোরের কোনো চোরের হদিশ পাওয়া গেলো না।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories