Friday, March 6, 2026
26.7 C
Kolkata

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে গোমাংসের বিরিয়ানি বিক্রি নিয়ে ব্যাপক উত্তেজনা বিজেপিপন্থী পড়ুয়াদের মধ্যে

অহেতুক কটাক্ষের মুখে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, খাদ্য তালিকায় বিফ বিরিয়ানির বিরুদ্ধে সরব বিজেপি সহ পড়ুয়াদের একাংশ

চূড়ান্ত বিতর্ক এবং উত্তেজনা সৃষ্টি হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের খাদ্য তালিকাকে কেন্দ্র করে। নোটিশ জারি করে খাদ্যতালিকায় বিফ বিরিয়ানি পরিবেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে নোটিস সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় প্রবল বিতর্ক। যদিও এই নোটিসের সত্যতা আমরা যাচাই করিনি।

সূত্রের খবর, রবিবার দুপুরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকে এই বিজ্ঞপ্তি পেশ করা হয়। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়, রবিবার স্যার শাহ সুলাইমান হলে চিকেন বিরিয়ানির পরিবর্তে বিফ বিরিয়ানি পরিবেশন করা হবে। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই ক্ষোভ প্রকাশ করে পড়ুয়াদের একাংশ।

পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রকাশ্যে জানিয়েছেন, অনিচ্ছাকৃত ভুলবশত এই ঘটনাটি ঘটেছে এবং এর জন্য তারা লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।

বিজেপি নেতা সহ আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নীতিশ শর্মা ঘটনাটির তীব্র সমালোচনা করেছে। এই ঘটনায় শিক্ষার্থীদের অসদাচরণে বাধ্য করা হচ্ছে বলে মনে করছেন, সমাজ মাধ্যমের একাংশ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories