Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

এবার করোনায় আক্রান্ত হলেন টলিউডের বস জিত্‍

করোনার ত্রাস ভয়ঙ্কর আকার ধারণ করছে গোটা বিশ্বে। হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হার। বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। এবার করোনায় আক্রান্ত হলেন টলিউডের বস জিত্‍। মঙ্গলবার সকালে কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা। করোনার ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও রিপোর্ট পজিটিভ আসতেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অভিনেতা।

ডাক্তারের পরামর্শ মেনেই হোম আইসোলেশনে রয়েছেন টলিউডের বস। শুটিংয়ে ফিরেই করোনার কবলে পড়েছেন জিত্‍। চিকিত্‍সকের পরামর্শ মেনেই চলেছে পুরোদমে চিকিত্‍সা। মেডিক্যাল পরামর্শও নিয়েছেন তারকা। ইনস্টাগ্রামে অভিনেতা জানিয়েছেন, গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলেই করোনা পরীক্ষা করানোর আবেদন জানিয়েছেন অভিনেতা।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   জিতের করোনায় আক্রান্ত হওয়ার খবরে সকলেই আরোগ্য কামনা করেছেন। অভিনেতার কো স্টার সায়ন্তিকাও দ্রুত আরোগ্য কামনা করে বলেছেন, জলদি সুস্থ হয়ে কাজে ফেরো। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা। গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিত্‍। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা। তবু করোনার থেকে শেষরক্ষা হল না। ফের কোভিডের কবলে পড়লেন অভিনেতা। উল্লেখ্য, শুভশ্রী, অঙ্কুশ, গোবিন্দার সঙ্গে গত সপ্তাহেই শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন জিত্‍। এবার করোনায় আক্রান্ত হওয়ার ফলে শো-এর শুটিংও বাতিল হওয়ার সম্ভাবনা বাড়ছে। বলিউডেও করোনার থাবা যেন দাপিয়ে বেড়াচ্ছে। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউডের ফিটনেস ফ্রিক অভিনেতা অক্ষয় কুমার। এছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ সহ একঝাঁক তারকা।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories