Friday, March 6, 2026
24.4 C
Kolkata

গোবরের তৈরি টুথপেস্ট, গোমূত্র দিয়ে তৈরি হচ্ছে কফি! তা বিক্রি করেই কোটিপতি বিক্রেতা

নিউজ ডেস্ক : পৃথিবীর অন্য সব দেশে গোবর এবং গোমূত্র নিষিদ্ধ আবর্জনা হিসেবে দেখে হলেও ভারতের এক শ্রেণীর মানুষের কাছে তা অতি পবিত্র এবং উপকারী জিনিস বলে মনে করা হয়। এমনকি দেশের শাসক দলের প্রবক্তা প্রকাশ্যে দাবি করেন গোবর কোহিনুর হীরের তুলনায় বেশি মূল্যবান। গোমূত্র এবং গোবর এদেশে চিকিৎসার কাজে লাগানোর ও বহু চেষ্টা করা হয় ধর্মীয় বাবাদের দ্বারা। এবার সেই ভারতে গুমূত্র আর গোবর ব্যবহার করে তৈরি করা হচ্ছে টুথপেস্ট। আর তা বিক্রি করে কোটিপতি হয়ে উঠেছেন এক ব্যবসায়ী।

গোবর ও গোমুত্র দিয়ে সাবান-টুথপেস্ট বিক্রি করে কোটিপতি হওয়ার খবর টা অনেকের কাছে অবাস্তব মনে হলেই এমনই ঘটেছে ভারতের মুম্বাইতে।

গোবর থেকে তৈরি সাবান, শ্যাম্পু, ফেইসওয়াশ, এমনকি টুথপেস্টও তৈরি হচ্ছে এবং সেগুলো বিক্রিও হচ্ছে প্রচুর।

এসব পণ্য বিক্রির জন্য নিয়মিত অর্ডার পড়ছে অ্যামজন, ফ্লিপকার্ট বা ই-বে’র মতো বড় বড় অনলাইন শপিং সাইটগুলোতে। মুম্বাইয়ের ৩৬ বছর বয়সী উমেশ সনি একজন মাইক্রোবায়োলজিস্ট। তিনি প্রতিষ্ঠা করেছেন কাওপ্যাথি নামের একটি প্রতিষ্ঠান। ২০১২ সাল থেকে তিনি গরুর গোবর দিয়ে নানান পণ্য তৈরি করছেন। এরমধ্যে গো ভক্ত হিন্দুদের মাঝে জনপ্রিয়তা লাভ করেছে তার তৈরি সাবান। এমনকি বিদেশে বসবাসকারী হিন্দুরা অনলাইন অর্ডার দিয়ে ক্রয় করেন এই সব গো আবর্জনা থেকে উৎপাদিত পণ্য।

যেমন গোবরের শ্যাম্পু, গোবরের টুথপেস্ট। তিনি জানান, প্রথম দিকে মূলত এসব পণ্য তিনি গিফট করতেন। আর এখন ১৪টি দেশের ৪০০ এর বেশি পাইকারি দোকানে তিনি পণ্য পাঠান। বর্তমানে তার কোম্পানির বার্ষিক টার্নওভার আড়াই কোটি টাকার বেশি। সম্প্রতি তিনি গরুর মূত্র প্রক্রিয়াজাত করে তা থেকে কফিও তৈরি করেছেন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories