Tuesday, June 16, 2026
29.7 C
Kolkata

এবার উচুঁজাতের উপর নির্যাতন আদিবাসীর মধ্যপ্রদেশে

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ফের শিরোনামে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। তবে এবার দলিত নির্যাতন নয়। উল্টে এবার উঁচুজাতের যুবকের উপর অত্যাচার চালিয়েছে আদিবাসী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়।

ঘটনাটি কি?

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, ৩৪ বছরের এক যুবকের হাত দুটি পিছনে বেঁধে রাখা। তাঁকে যাতে ছেড়ে দেওয়া হয়, সেই কাতর আর্তি জানাচ্ছেন তিনি। কিন্তু সেই আরজিতে সাড়া না দিয়ে উঠলে তাঁর পোশাক ছিঁড়ে অর্ধনগ্ন করে মারধর করা হচ্ছে। এমনকী তাঁকে মুখে করে জুতোও তুলতে বলা হয়। যদিও ভিডিওটি দু’বছরের পুরনো বলে খবর। ২০২১ সালের মে মাসে পিপরাহি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল।

সেই ভিডিওর ভিত্তিতেই সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, জমিবিবাদের জেরেই ওই যুবকের উপর এমন অমানবিক অত্যাচার করছিলেন অভিযুক্ত জওহর সিং (৫৫) এবং তাঁর দুই সঙ্গী। পুলিশ আরও জানিয়েছে, উঁচুজাতের যুবকের উপর আদিবাসী সম্প্রদায়ের জওহর এহেন অত্যাচার করেছেন। অভিযুক্তকে জেরায় জানা গিয়েছে, নির্যাতিতকে অপহরণ করে নিয়ে এসে এই কাণ্ড ঘটান জওহর।

তিন অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের এদিন আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories