Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

জুয়ার ঠেকের প্রতিবাদ, দলের হাতেই আক্রান্ত তৃণমূলের যুব সভাপতি

এনবিটিভি,নদীয়া: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বেআইনিভাবে জুয়া এবং নেশার দ্রব্য বিক্রি করার প্রতিবাদ জানিয়ে অপর গোষ্ঠীর হাতে আক্রান্ত তৃণমূলের যুব সভাপতি সহ একাধিক কর্মী সমর্থকরা। ঘটনা নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের।

অভিযোগ, কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের জোড়া মসজিদ এলাকায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসে। শুধু তাই নয় সেখানে বেআইনিভাবে মদ ও বিক্রি হয় বলে জানা গেছে। এর পাশাপাশি আফরিন ড্রাগসের মতন নেশা দ্রব্য বিক্রি হয় বলে অভিযোগ।রবিবার ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছোটন সিংহ রায় সহ একাধিক তৃণমূল কর্মী যখন ওই এলাকা দিয়ে আসছিলেন তখন ওই সময় জুয়ার আসরের প্রতিবাদ জানালে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। লোহার রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় একাধিক তৃণমূল কর্মীর। এরপরই তাদের উদ্ধার করে শ্রীনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

অভিযোগ পত্র।

আক্রান্ত যুব সভাপতি ছোটন সিংহ রায় বলেন, “দীর্ঘদিন ধরেই ওই এলাকায় নেশা এবং জুয়ার ঠেক চালিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই বেআইনি কাজের সঙ্গে জড়িত রয়েছে সদ্য বিজেপি থেকে আসা কিছু তৃণমূল কর্মী সমর্থক। মূলত, সেই প্রতিবাদ করায় আমার উপর এই আক্রমণ।”

ইতিমধ্যেই আক্রান্ত কর্মীরা কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক কিংবা গ্রেপ্তার হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories