Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

“আমাকেও চুল্লিতে ঢুকিয়ে দিন!”তৃণমূল কাউন্সিলর সূর্য দে, কমিশনের তালিকায় মৃত!

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে ফের বিতর্ক। ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে ভোটার তালিকায় নিজের নাম ‘মৃত’ হিসেবে দেখে হতবাক হয়ে যান। নির্বাচন কমিশনের প্রকাশিত বুথভিত্তিক মৃত ও স্থানান্তরিতদের তালিকায় নিজের নাম দেখে তিনি সরাসরি প্রতিবাদে নেমে পড়েন। মঙ্গলবার সকালে সূর্য দে নিজেই হেঁটে পৌঁছে যান কালীপুর শ্মশানে। তাঁর সঙ্গে ছিলেন দলের কর্মী ও সমর্থকেরা। শ্মশানে কেন এসেছেন এই প্রশ্নে সূর্য বলেন, “যখন কমিশন আমাকে মৃত বলে দিয়েছে, তখন সৎকারও করে দিক। আমি তো দিব্যি বেঁচে আছি।”

সূর্য দে জানান, তিনি আগেই এনুমারেশন ফর্ম পূরণ করে বুথ স্তরের আধিকারিকের কাছে জমা দিয়েছিলেন। তার পরেও এই ভুল কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, এর পেছনে কোনও চক্রান্ত থাকতে পারে। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হুগলির জেলা নির্বাচনী আধিকারিকের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। জেলাশাসককেও বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে।

এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। তবে বিডিও অফিসগুলিতে সেই তালিকা পৌঁছে গিয়েছে এবং সেখান থেকেই বুথ স্তরের কর্মীদের হাতে যাচ্ছে।এই ঘটনা ভোটার তালিকার নির্ভুলতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। একজন জনপ্রতিনিধির নাম যদি ভুল করে মৃত দেখানো হয়, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে এমন ভুল হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে এমনটাই মত অনেকের।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories