Friday, March 6, 2026
22.2 C
Kolkata

:দেরাদুনে জাতিগত বিদ্রূপের ঘটনায় ছুরিকাঘাতে নিহত ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমা

উত্তরাখণ্ডের দেরাদুনের সেলাকুই এলাকায় জাতিগত বিদ্রূপের প্রতিবাদ করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ত্রিপুরার ছাত্র অ্যাঞ্জেল চাকমা (২৪)। তিনি ত্রিপুরার উনকোটি জেলার বাসিন্দা এবং দেরাদুনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে এমসিএ চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ জানিয়েছে, গত ৯ ডিসেম্বর বাজার থেকে ফেরার সময় অভিযুক্তদের সঙ্গে বচসার জেরে এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সময় অ্যাঞ্জেল তার ভাই মাইকেল চাকমার সঙ্গে মুদিখানা কিনতে বেরিয়েছিলেন। অভিযোগ, স্থানীয় ছয় যুবক তাদের লক্ষ্য করে জাতিগত কটূক্তি করেছিল। মাইকেল প্রতিবাদ করলে তাঁর মাথায় আঘাত করা হয়। ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে অ্যাঞ্জেলকে ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, ছুরির আঘাতে স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

১২ ডিসেম্বর মাইকেল চাকমার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। তদন্তে উঠে আসে অভিযুক্তদের নাম—অবিনাশ নেগি, সুরজ খ্বাস, সুমিত কুমার, শৌর্য, আয়ুষ বদোনি এবং যজ্ঞ্য আওয়াস্থি। পাঁচজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত যজ্ঞ্য আওয়াস্থি ঘটনার পর থেকেই পলাতক। প্রাথমিকভাবে জানা গেছে, সে নেপালে পালিয়ে গেছে এবং তাকে ধরতে বিশেষ দল পাঠানো হয়েছে। তার মাথার দাম ২৫ হাজার টাকা ঘোষণা করা হয়েছে।

অ্যাঞ্জেলের মৃত্যুর পর মামলায় খুন ও সাধারণ উদ্দেশ্যে অপরাধ সংঘটনের ধারা যোগ করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের সব জেলায় বিশেষ নর্থইস্ট সেল সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘটনায় ত্রিপুরার টিপরা মোথা দলের চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। নিহত ছাত্রের দেহ ত্রিপুরায় ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories