Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

চুরির মিথ্যা অপবাদে আত্মঘাতী গৃহবধূ, প্ররোচনার অভিযোগে গ্রেফতার দুই

সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: গৃহবধূকে মিথ্যে চুরির অপবাদ, অপবাদ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা গৃহবধূর। প্ররোচনার অভিযোগে গ্রেফতার শশুরবাড়ির দুই সদস্য। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বুইচা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গৃহবধূর নাম মিনা কুন্ডু। দশ বছর আগে ফুলিয়া বুইচা এলাকায় দেখাশোনা করে বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাত শশুরবাড়ির লোকজন। দেওরের বিয়ের পর ওই অত্যাচারের মাত্রা বেড়ে যায়। বিভিন্ন বিষয়ে মিথ্যা অভিযোগ দিতে শুরু করে শশুরবাড়ির লোকজন এবং বরাবর গৃহবধূর বাড়ি থেকে এসে মিটমাট করে দিত। এরপর বেশ কয়েকদিন আগে সোনা চুরির মিথ্যা অপবাদ দেয় ওই গৃহবধূর নামে। মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবক।

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠায় রানাঘাট মহকুমা হাসপাতালে। গৃহবধূর বাপের বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শশুরবাড়ির দুইজনকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories