Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ভারতীয়দের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করল ব্রিটেন

নিউজ ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ অতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনা সংক্রমনের এই দ্বিতীয় ঢেউ উদ্বিগ্ন করেছে ব্রিটেনকে। সে জন্য তারা ভারতকে রেড লিস্ট দেশগুলোর তালিকাভুক্ত করেছে। অর্থাৎ ভারত থেকে কোন ব্যক্তি সহজে ব্রিটেনে যেতে পারবেন না। এ ক্ষেত্রে শুধুমাত্র ছাড় পাবেন আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের নাগরিকরা যারা বর্তমানে ভারতে রয়ে গিয়েছেন। তবে তাদের দেশে ফেরার পর সেখানে নিজ খরচে সরকারি ব্যবস্থাপনায় ১০ দিন কোয়ারেন্টাইন এ থাকতে হবে। শুক্রবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে যুক্তরাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য ম্যাট হ্যানকক এই ভ্রমণে নিষেধাজ্ঞার ব্যাপারে জানিয়েছেন, এই বিষয়টি কঠিন এবং হতাশাজনক, কিন্তু এছাড়া আমাদের সামনে আর কোন পথ নেই এই মুহূর্তে।

 

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতে করোনাভাইরাস এর বাড়তি প্রাদুর্ভাবের কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর ইতিমধ্যে বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য সরকার। গত বছরের ডিসেম্বর মাসে যখন ব্রিটেনে করোনা ভাইরাসের প্রভাবে ছড়িয়ে পড়েছিল সে সময় ব্রিটেন থেকে আসা সমস্ত ফ্লাইট বাতিল করে দিয়েছিল ভারত সরকার। ভারতে গত কাল ২ লাখ ৫৯ হাজারের বেশি করোনার নতুন সংক্রমণ এবং ১৭০০ এর বেশি করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর এসেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories