Friday, March 6, 2026
32.6 C
Kolkata

সমস্যার সমাধানের আশায় পিবি সালিমের সঙ্গে বৈঠক সারলো আন-এডেড শিক্ষক সংগঠন

রাজ্যজুড়ে বর্তমানে ৩৬৬টি আন-এডেড মাদ্রাসার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। এই মাদ্রাসাগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক দাবি রয়েছে। সেই দাবিগুলি নিয়ে মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পিবি সালিমের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ৩৬৬টি আন-এডেড মাদ্রাসার অনুমোদনের ঘোষণা করেছিলেন। কিন্তু অনুমোদন পাওয়ার পরও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মীরা কোনও ভাতা পাননি। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে। সংগঠনের রাজ্য সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন আহমেদ জানান, পিবি সালিম তাঁদের কথা মন দিয়ে শুনেছেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। খুব শীঘ্রই শিক্ষকদের সাম্মানিক দেওয়ার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। বৈঠকে সংগঠনের একাধিক রাজ্য ও জেলা স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories