Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ভারতের ক্রিকেটকে বিদায় জানিয়েই আমেরিকার ক্রিকেটে অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী অধিনায়ক উন্মুক্ত

ভারতীয় ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পর দিনই আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে (এমএলসি) নাম লেখালেন উন্মুক্ত চন্দ। চলতি মরশুমে সিলিকন ভ্যালি স্ট্রাইকার্সের হয়ে খেলবেন দিল্লির এই ডানহাতি ব্যাটসম্যান।

উন্মুক্ত বলেন, “আমেরিকার ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভাল লাগছে। এই দেশের ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে চাই। একই সঙ্গে মেজর লিগ ক্রিকেটে অংশগ্রহণ করতে পারায় খুবই আনন্দিত। স্ট্রাইকার্সদের হয়ে মাইনর লিগ ক্রিকেটে খেলতে মুখিয়ে আছি।”

শুক্রবার ভারতের ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়েছিলেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক। মাত্র ২৮ বছর বয়সে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অনেকেই মনে করেছিলেন, বিদেশি লিগে খেলাই লক্ষ্য উন্মুক্তের।

মেজর লিগ ক্রিকেটে সই করার জন্য এ বার থেকে তাঁর ঠিকানা সান ফ্রান্সিসকো বে এলাকা। যুক্তরাষ্ট্রে খেলার পাশাপাশি সেই দেশের ক্রিকেটের উন্নতিতে পরবর্তী প্রজন্মকে সাহায্য করবেন বলেও জানা গিয়েছে।

মাইনর লিগ ক্রিকেট আসলে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতা। সেখানে যুক্তরাষ্ট্রের ২৭টি শহরের দল অংশ নেয়। ১৪ অগস্ট স্ট্রাইকার্সের হয়ে সোশ্যাল ল্যাশিংসের বিরুদ্ধে এই লিগে উন্মুক্তের অভিষেক হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories