Saturday, June 20, 2026
37.2 C
Kolkata

শিফ অফিসারকে ‘খালিস্তানি’ বলায় তুলকালাম

একজন শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ বলার জেরে বাংলার রাজনীতিতে ঝড় উঠেছে। প্রথমে অগ্নিমিত্র পাল ওই অফিসারকে ‘খালিস্তানি’ বলেছেন এই অভিযোগ উঠলেও পরে তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে অভিযুক্ত করা হয়।

এদিকে এ ব্যাপারে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমাদের এ ধরনের মন্তব্য করা উচিত নয়। অন্যের বিশ্বাসকে সম্মান করতে হবে।

সোমবার বিজেপি নেতা ও সমর্থকদের একটি দল সন্দেশখালি পরিদর্শনে গেলেই ওই আইপিএস অফিসারের সাথে বচসা বাঁধে। সেখানেই তাকে ‘খালিস্তানি’ বলা হয় বলে অভিযোগ উঠেছে।

জসপ্রীত সিং ২০১৬ ব্যাচের একজন আইপিএস অফিসার। এ সময় তিনি রেগে বলেন, “আমি এ বিষয়ে ব্যবস্থা নেব। শুধু পাগড়ি পরা বলে ধরে নিলেন আমি খালিস্তানি? আমার ধর্ম সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন না। কেউ কি আপনার ধর্ম সম্পর্কে কিছু বলেছে? তাহলে আমার ধর্ম নিয়ে মন্তব্য করলেন কেন?

তিনি বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে বলেন “কেউ ধর্ম নিয়ে কোনও মন্তব্য করছে না। কেবল আপনিই করছেন। কোনো পুলিশ যদি পাগড়ি পরে থাকে। তাহলে তাকে কি খালিস্তানি বলে ধরে নেওয়া হবে? আমাকে খালিস্তানি তকমা লাগানোর সাহস হয় কি করে!”

ঘটনার পরপরই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে “বিভাজনের রাজনীতিতে” লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছেন।

এদিকে ঘটনার প্রতিবাদে শিখ সম্প্রদায়ের একটি সংগঠন কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে।

Hot this week

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

মানুষের জল ব্যবহারের কারণে আটকে যাচ্ছে AI-এর উন্নতি: জেফ বেজোস

আমাজন প্রধান জেফ বেজোস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI...

Topics

জি-৭ সম্মেলনে ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিকে ‘মনগড়া’ বললেন মেলোনি!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে ইতালির...

বিধানসভায় সই জালিয়াতি মামলায় সিআইডি-র নজরে এবার শোভনদেব চট্টোপাধ্যায়!

বিধানসভায় সই জালিয়াতি বিতর্কে এ বার রাজ্যের প্রবীণ নেতা...

Related Articles

Popular Categories