Monday, July 6, 2026
29.2 C
Kolkata

আগামী দুই সপ্তাহে রাজ্যে দুই শিল্পপ্রকল্পের সম্প্রসারণের ঘোষণা শিল্পমন্ত্রীর

রাজ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বস্ত্রশিল্প এবং একটি ইস্পাত কারখানার সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। সংবাদ সংস্থা পিটিআই-কে এই তথ্য জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়।

তাঁর বক্তব্য অনুযায়ী, হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজ়-এর কারখানার সম্প্রসারণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে আগামী ১১ জুলাই। অন্যদিকে, বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিল-এর কারখানা সম্প্রসারণ প্রকল্পের সূচনা হবে ১৮ জুলাই। দুই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

শ্যাম স্টিলের এক আধিকারিক জানিয়েছেন, সংস্থার মোট প্রায় ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় ১০ হাজার কোটি টাকা ইস্পাত উৎপাদন বৃদ্ধির জন্য এবং বাকি ৫ হাজার কোটি টাকা অন্যান্য প্রকল্পে ব্যয় করা হবে। বর্তমানে মেজিয়ার কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৭ লক্ষ টন। ভবিষ্যতে তা ধাপে ধাপে ২০ লক্ষ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই সম্প্রসারণের জন্য অতিরিক্ত প্রায় ৫০০ একর জমির প্রয়োজন হবে বলেও সংস্থা জানিয়েছে।

অন্যদিকে, লাক্স ইন্ডাস্ট্রিজ় জানিয়েছে, ডানকুনির প্রকল্পের জন্য তাদের বোর্ড ৬০০ কোটি টাকার অনুমোদন দিয়েছে। সম্প্রসারণের ফলে কারখানার সঙ্গে নতুন করে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকা যুক্ত হবে। এতে মোট আয়তন প্রায় ২০ লক্ষ বর্গফুটে পৌঁছাবে।

রাজ্য সরকারের মতে, এই দুই প্রকল্পের সম্প্রসারণ শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।

Hot this week

ইসলামবিদ্বেষী মন্তব্যের অভিযোগে কেরলে হিন্দুত্ববাদী নেতা আরভি বাবুর বিরুদ্ধে দায়ের মামলা

কেরলের ত্রিক্কাকারা থানায় হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ঐক্য বেদির রাজ্য...

ফুটবল বিশ্বকাপেও ট্রাম্পের ‘দাদাগিরি’! লাল কার্ড দেখা মার্কিন ফুটবলারকে পরের রাউন্ডে খেলার ছাড়পত্র ফিফার

ফুটবল বিশ্বকাপে মার্কিন ফুটবলার ফোলারিন বালোগুনকে ঘিরে ফিফার একটি...

লক্ষ লক্ষ মানুষের ঢল খামেনেইর শেষ বিদায়ে, শোকস্তব্ধ ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং তাঁর পরিবারের...

নাবালিকা হত্যা তদন্তে নতুন মোড়, বারুইপুরে গ্রেফতার আরও এক, আটক তিন

বারুইপুরে ১২ বছরের কিশোরীর মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি...

মহারাষ্ট্রে মৌলানা আজাদ ভবনের উর্দু নামফলক অপসারণের দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠন ‘সকল হিন্দু সমাজ’- এর!

মহারাষ্ট্রের মালেগাঁওয়ে একটি নামফলককে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি...

Topics

ইসলামবিদ্বেষী মন্তব্যের অভিযোগে কেরলে হিন্দুত্ববাদী নেতা আরভি বাবুর বিরুদ্ধে দায়ের মামলা

কেরলের ত্রিক্কাকারা থানায় হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু ঐক্য বেদির রাজ্য...

লক্ষ লক্ষ মানুষের ঢল খামেনেইর শেষ বিদায়ে, শোকস্তব্ধ ইরান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এবং তাঁর পরিবারের...

নাবালিকা হত্যা তদন্তে নতুন মোড়, বারুইপুরে গ্রেফতার আরও এক, আটক তিন

বারুইপুরে ১২ বছরের কিশোরীর মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি...

মহারাষ্ট্রে মৌলানা আজাদ ভবনের উর্দু নামফলক অপসারণের দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠন ‘সকল হিন্দু সমাজ’- এর!

মহারাষ্ট্রের মালেগাঁওয়ে একটি নামফলককে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি...

‘মুসলিম হওয়ায় অপমান করা হয়েছে’, কানপুরে ট্র্যাফিক পুলিশ অনুপম সিং-এর বিরুদ্ধে অভিযোগ অটোচালক দানিশের

উত্তরপ্রদেশের কানপুরে এক মুসলিম অটোচালকের সঙ্গে ট্র্যাফিক পুলিশের দুর্ব্যবহারের...

Related Articles

Popular Categories